বিশ্ব

এপস্টেইনের সুইসাইড নোটে কী লেখা ছিল?

  • 2:48 am - May 03, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার
এপস্টেইনের ‘সুইসাইড নোট’ নিয়ে নতুন দাবি , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মে-  যুক্তরাষ্ট্রের বিতর্কিত অর্থদাতা ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-এর কথিত ‘সুইসাইড নোট’ ঘিরে নতুন তথ্য সামনে এসেছে, যা তার মৃত্যুর রহস্যকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইনের সাবেক কারাসঙ্গী নিকোলাস টরটাগ্লিওনে দাবি করেছেন, তিনি এপস্টেইনের হাতে লেখা একটি আত্মহত্যার চিরকুট খুঁজে পেয়েছিলেন, যা দীর্ঘদিন তার মামলার সিল করা নথির মধ্যে লুকানো ছিল।

টারটাগ্লিওনের ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই মাসে কারাগারে একসঙ্গে থাকার সময় একটি গ্রাফিক নোভেলের ভেতরে ভাঁজ করে রাখা হলুদ আইনি প্যাডের কাগজে লেখা ওই চিরকুটটি তিনি পান। তার দাবি, চিরকুটে এপস্টেইন লিখেছিলেন, এফবিআই দীর্ঘদিন তদন্ত করেও তার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেনি এবং শেষ দিকে একটি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বিদায়ের ইঙ্গিতও ছিল।

এর প্রায় দুই সপ্তাহ পর, ২০১৯ সালের আগস্টে নিউইয়র্কের ম্যানহাটন কারেকশনাল সেন্টার-এ এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি তদন্তে তার মৃত্যু আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও শুরু থেকেই এ নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়।

কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, এক পর্যায়ে তাকে নিজের তৈরি ফাঁসসহ অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। তার গলায় লালচে দাগ ও ঘর্ষণের চিহ্ন ছিল, যা নিয়ে পরবর্তীতে নানা জল্পনা তৈরি হয়।

টারটাগ্লিওন জানান, নিরাপত্তাজনিত আশঙ্কায় তিনি চিরকুটটি কারা কর্তৃপক্ষের কাছে না দিয়ে নিজের আইনজীবীদের কাছে তুলে দেন। তার আইনজীবীরা চিরকুটটির সত্যতা যাচাইয়ের দাবি করলেও কীভাবে তা করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই।

বর্তমানে একটি ফেডারেল আদালতের নির্দেশে চিরকুটটি সিলগালা অবস্থায় রয়েছে এবং তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। মার্কিন বিচার বিভাগ বা এপস্টেইনের মৃত্যুর তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছেও এখনো এটি জমা পড়েনি।

এদিকে নিউইয়র্ক টাইমস আদালতের কাছে চিরকুটটি প্রকাশের আবেদন জানিয়েছে। তাদের মতে, এটি এপস্টেইনের মৃত্যুর আগে তার মানসিক অবস্থা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

বিশ্লেষকদের মতে, চিরকুটটি প্রকাশিত হলে এপস্টেইনের মৃত্যুকে ঘিরে দীর্ঘদিনের রহস্য ও বিতর্কের নতুন দিক উন্মোচিত হতে পারে।

সুত্রঃ নিউইয়র্ক টাইমস

এই শাখার আরও খবর

তারেক রহমানের দিল্লি সফর আপাতত হচ্ছে না, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা

মেলবোর্ন, ১৬ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আপাতত হচ্ছে না। সফরের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগ চললেও দিল্লির সঙ্গে সম্পর্কের কিছু অমীমাংসিত বিষয়…

ট্রাম্পের সামরিক ব্যয় বনাম রুবিওর ইরাননীতি, জিআইএফে ইরানের ব্যঙ্গ

মেলবোর্ন, ১৬ আগষ্ট: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ব্যঙ্গ করে আলোচনায় এসেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের…

অস্ট্রেলিয়ায় বাধ্যতামূলক সুপার নিয়ে প্রশ্ন পলিন হ্যানসনের, ‘এটা কর্মীদেরই টাকা’

মেলবোর্ন, ১৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার বাধ্যতামূলক অবসরকালীন সঞ্চয় বা ‘সুপারঅ্যানুয়েশন’ ব্যবস্থা সংস্কারের পক্ষে মত দিয়েছেন ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন। তিনি বলেছেন, অবসরের আগেই প্রয়োজনের…

কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

মেলবোর্ন, ১৬ আগষ্ট: বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের নাম আইয়ুব বাচ্চু। গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কয়েক দশক ধরে তিনি…

তারেক রহমানের ভারত সফরের আগে ইসলামাবাদে ডিজিএফআইয়ের ছয় কর্মকর্তা

মেলবোর্ন, ১৬ আগষ্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগস্টের তৃতীয় সপ্তাহে সম্ভাব্য প্রথম ভারত সফরের প্রস্তুতির মধ্যেই ছয়জন ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) কর্মকর্তা পাকিস্তানের…

‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে’এক অভিমানী রাজনীতিকের ‘সুইসাইড নোট’

মেলবোর্ন, ১৬ আগষ্ট: ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের সাবেক তৃণমূল কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au