বিশ্ব

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

একটি আসনের ভোট গণনা স্থগিত, নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত

  • 5:24 pm - May 03, 2026
  • পঠিত হয়েছে:২৭৬ বার
(বাঁ দিক থেকে) সুব্রত গুপ্ত, জাহাঙ্গির খান এবং অজয়পাল শর্মা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের পুরো ভোটগ্রহণ বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। শনিবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ মে ওই কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ হবে এবং ২৪ মে সেখানে গণনা অনুষ্ঠিত হবে। ফলে সোমবার (৪ মে) ফলতা বাদে রাজ্যের বাকি ২৯৩টি আসনে ভোট গণনা শুরু হবে।

কমিশন জানিয়েছে, ২৯ এপ্রিল অনুষ্ঠিত ফলতা কেন্দ্রের ভোটে একাধিক গুরুতর অনিয়ম ও নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, কিছু ভোটকেন্দ্রে নজরদারি ক্যামেরা বন্ধ রাখা, ইভিএমে টেপ লাগিয়ে প্রতীক ঢেকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব কারণে পুরো কেন্দ্রের ভোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র জানায়, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের নেতৃত্বে পরিচালিত স্ক্রুটিনিতে অন্তত ৩০টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছিল। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত পুরো কেন্দ্রেই পুনর্ভোটের সিদ্ধান্ত নেয় কমিশন।

ফলতা কেন্দ্রকে ঘিরে দ্বিতীয় দফার ভোটের আগেই উত্তেজনা তৈরি হয়েছিল। ভোটের দিন ইভিএম কারচুপির অভিযোগ ওঠার পর বিভিন্ন মহল থেকে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়। ভোটের পরও এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় এবং সহিংসতার অভিযোগ ওঠে।

এদিকে, ভোট গণনাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে গণনাকেন্দ্রগুলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ২৪২ জন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যারা গণনা প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

কমিশন আরও জানিয়েছে, গণনাকেন্দ্রে প্রবেশের জন্য কিউআর কোডযুক্ত বিশেষ পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হবে, এরপর ধাপে ধাপে ইভিএমের ভোট গণনা করা হবে। দুপুরের মধ্যেই প্রাথমিক ফলাফল সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফলতা কেন্দ্রের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au