খেলা

আওয়ামী লীগের নীতি আদর্শ নিয়েই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব বললেন-পল্টি দেওয়ার অভ্যাস নেই’

  • 12:02 am - May 04, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
আওয়ামী লীগে নিতি আদর্শ নিয়েই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব বললেন-পল্টি দেওয়ার অভ্যাস নেই’ , ছবিঃ সংগৃহীত

শ্যামল সান্যাল, বাংলাদেশ
মেলবোর্ন, ৩ মে- আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবুও আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব। দল পরিবর্তনের কোনো ইচ্ছ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রতিই নিবেদিত কি না- এমন প্রশ্নে সাকিবের সাফ উত্তর, সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে? আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।

বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তা আজীবন থাকবে না বলেই জানান সাকিব। তিনি বলেন,এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন।কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না।”

একটা সময় আওয়ামী লীগও বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে। এ প্রসঙ্গে সাকিব বলেন,এই ভুলটা যদি আমরা করে থাকি, ১০-১৫-২০ বছর আগের রাজনীতির সেই সময়ে দলের ভাবনা তো আমি জানি না, কিন্তু আমরা যদি এরকম ভুল করে থাকি, সেই ভুলেরও তো তাহলে এখন পুনরাবৃত্তি হচ্ছে! পরে যদি আবার অন্য কোনো দল ক্ষমতায় আসে বা আমরা আসি এবং পুনরাবৃত্তি করি, তাহলে এই খেলা তো চলতেই থাকবে। কাউকে না কাউকে এগুলো শেষ করতে হবে।

এই শাখার আরও খবর

কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা

মেলবোর্ন, ৮ আগষ্ট: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। শুক্রবার (৭ আগস্ট) দেশটির রাজধানীতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে…

সাকিবের সব রেকর্ড বিসিবিকে মুছে ফেলতে বললেন শফিকুল

মেলবোর্ন, ৮ আগষ্ট: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক ক্রিকেট ইতিহাস থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন…

কিয়েভের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩

মেলবোর্ন, ৮ আগষ্ট: ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকায় রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হামলায়…

সিডনিতে সিটি২সার্ফ ঘিরে ব্যাপক সড়ক বন্ধ,গাড়ি সরিয়ে নেওয়ার সতর্কতা পুলিশের

মেলবোর্ন, ৮ আগষ্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় দৌড় প্রতিযোগিতা সিটি২সার্ফকে কেন্দ্র করে রোববার শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা ও পূর্বাঞ্চলীয় শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বড় ধরনের যান…

সিডনিতে সিটি২সার্ফ ঘিরে বড় সড়ক বন্ধ,চালকদের আগেই বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ

মেলবোর্ন, ৮ আগষ্ট:  অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বের অন্যতম বড় দৌড় প্রতিযোগিতা সিটি২সার্ফকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৯ আগস্ট, রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ১৪ কিলোমিটার…

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, ৭২ বাংলাদেশিসহ অধিকাংশই এশিয়ার

মেলবোর্ন, ৮ আগষ্ট: গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূল থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড ও ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। উদ্ধার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au