বিশ্ব

পশ্চিমবঙ্গে দুপক্ষের সংঘর্ষ

  • 9:39 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
পশ্চিমবঙ্গে দুপক্ষের সংঘর্ষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মে- ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয়েছে। কলকাতার সাখাওয়াত মেমোরিয়ালের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে।

সোমবার(০৪ মে)ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাখাওয়াতের সামনে তৃণমূলের কর্মীরা অবস্থান নিয়েছিলেন।এ সময় সেখানে সুব্রত বক্সিও উপস্থিত ছিলেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।এর কিছু পরেই এজেসি বোস রোড ধরে বিজেপি সমর্থকেরা আসতে শুরু করেন। তারা পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান। এসময় দলটির কর্মী-সমর্থকেরা চেয়ার ভাঙচুর করেন।

বিজেপির এক সমর্থক বলেন, ‘তৃণমূল আমাদের ওপর অনেক শোষণ করেছে।২০২১ ও২০২৪সালে আমরা বাড়িছাড়া হয়েছি। গণনাকেন্দ্রের ২০০মিটারের মধ্যে তারা সমাবেশ করেছে। বাংলার মানুষের কোনো উন্নয়ন করেনি, শুধু লুটেছে। তাদের আর লুটপাট করতে দেওয়া হবে না।’

এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি জোরালোভাবে লড়াই করেছে। এর পেছনে বড় কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম। দলটি তাকে নিজেদের অন্যতম প্রতিষ্ঠাতা মনে করে।
কলকাতার একটি গুরুত্বপূর্ণ সড়কের নামও তার নামে—এসপি মুখার্জি রোড। এই সড়কটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা,যেমন কালীঘাটও ভবানীপুরের সঙ্গে যুক্ত। এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনও নির্বাচনী এলাকা রয়েছে।

শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আশুতোষ মুখার্জির ছেলে। তিনি আইনজীবী, শিক্ষাবিদও রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন

১৯২৯ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। পরে হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হন।
স্বাধীনতার পর জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় তিনি দায়িত্ব পালন করেন। তবে ১৯৫০সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন।১৯৫১ সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিজেপির ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

বিজেপি মনে করে, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ থেকেই তাদের রাজনৈতিক যাত্রা শুরু।তাই পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান শক্ত করতে দলটি বারবার তার নাম উল্লেখ করেছে, বিশেষ করে ‘বহিরাগত’ তকমার জবাব দিতে।
২০১৬ সাল থেকে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান শুরু হয়। সে বছর দলটি মাত্র তিনটি আসন পেলেও পরবর্তীতে দ্রুত শক্তি বাড়ায়। ২০২১ সালে তারা৭৭টিআসন পায়। আর এবারের নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করেছে,

শ্যামল সান্যাল,ঢাকা

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়, ২০০ পেরিয়ে ক্ষমতার দোরগোড়ায়

মেলবোর্ন, ৪ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬–এর ফলাফল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাথমিক গণনা অনুযায়ী, বিজেপি ২০০টির বেশি আসনে এগিয়ে বা জয়ী হয়ে একক…

ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৪ মে- দ্বিপাক্ষিক বিনিয়োগ ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ২০২৬ সালের সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন…

অস্ট্রেলিয়ায় ৫ বছরের শিশুকন্যা হত্যায় ৪৭ বছর বয়সী জেফারসন লুইস অভিযুক্ত

মেলবোর্ন, ৪ মে: অস্ট্রেলিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। শিশুটির মরদেহ, যার নাম দেওয়া হয়েছিল কুমাঞ্জায়ি…

মমতার দুর্গে বিজেপির উত্থানের নেপথ্যে ৫ ‘ম’

মেলবোর্ন, ৪ মে- ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে…

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন আলোচনায়, এটির মালিক কে হবে?

শ্যামল সান্যাল, ঢাকা ৪ মে ২০২৬: ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার ঐতিহাসিক ভাবে দাবি রয়েছে। সম্প্রতি এই দাবি ঘিরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই তীব্র…

তামিলনাড়ুতে ৪৯ বছরের অভিশাপ ভাঙতে চলেছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর

মেলবোর্ন, ৪ মে: তামিলনাড়ুর রাজনীতিতে প্রায় পাঁচ দশকের এক অচলাবস্থার অবসান কি এবার হতে চলেছে? সেই প্রশ্নের কেন্দ্রে এখন এক নাম—দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au