বিশ্ব

ক্রুজ জাহাজে টানা মৃত্যু, হান্টাভাইরাস আতঙ্কে তদন্তে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • 8:35 pm - May 05, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
ক্রুজ জাহাজে টানা মৃত্যু, হান্টাভাইরাস আতঙ্কে তদন্তে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ,ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আটলান্টিক মহাসাগরে চলাচলকারী ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াস–এ পরপর তিন যাত্রীর মৃত্যুর ঘটনায় হান্টাভাইরাস সংক্রমণের আশঙ্কা ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। জাহাজটিতে ৮৮ জন যাত্রী ও ৬১ জন ক্রু ছিলেন। পরিচালনাকারী প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, যাত্রীদের মধ্যে অন্তত চারজন অস্ট্রেলিয়ান নাগরিকও ছিলেন।

ঘটনার শুরু ১১ এপ্রিল, যখন এক ডাচ যাত্রীর মৃত্যু হয় জাহাজেই। পরে ২৪ এপ্রিল তার মরদেহ ও স্ত্রীকে দক্ষিণ আটলান্টিকের দ্বীপ সেন্ট হেলেনা–তে নামানো হয়। এরপর ২৭ এপ্রিল ওই যাত্রীর স্ত্রীর মৃত্যুর খবর আসে। একই দিনে আরও এক যাত্রীকে গুরুতর অবস্থায় দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়, যিনি এখনো নিবিড় পরিচর্যায় রয়েছেন। সর্বশেষ ২ মে এক জার্মান যাত্রীর মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৪ মে পর্যন্ত মোট সাতটি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুটি পরীক্ষাগারে নিশ্চিত এবং পাঁচটি সন্দেহভাজন। আক্রান্তদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে, একজন গুরুতর অসুস্থ এবং তিনজনের উপসর্গ তুলনামূলকভাবে হালকা। সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিকভাবে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনো কম, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। সংক্রমিত প্রাণীর মূত্র, লালা বা বিষ্ঠা শুকিয়ে বাতাসে মিশে গেলে সেখান থেকে মানুষ আক্রান্ত হতে পারে। বিশেষ করে বদ্ধ, অপরিচ্ছন্ন বা কম বায়ুচলাচলযুক্ত স্থানে কাজ করার সময় এই ঝুঁকি বেশি থাকে।

এই ভাইরাস নতুন নয়। বহু শতাব্দী ধরে এশিয়া ও ইউরোপে এর উপস্থিতির প্রমাণ রয়েছে। পূর্ব গোলার্ধে এটি রক্তক্ষরণজনিত জ্বর ও কিডনি জটিলতার সঙ্গে সম্পর্কিত। ১৯৯০–এর দশকে যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া নতুন ধরনের হান্টাভাইরাস থেকে ‘হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম’ নামে মারাত্মক শ্বাসতন্ত্রজনিত রোগের সৃষ্টি হয়।

রোগটির প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর, কাঁপুনি, পেশীতে ব্যথা এবং মাথাব্যথা দেখা যায়, যা অনেক ক্ষেত্রে সাধারণ ফ্লুর মতো মনে হতে পারে। তবে সংক্রমণ দ্রুত জটিল আকার ধারণ করতে পারে এবং শ্বাসকষ্টসহ গুরুতর পরিস্থিতি তৈরি করতে পারে। সাধারণত সংক্রমিত প্রাণীর সংস্পর্শে আসার এক থেকে আট সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়।

বিশেষজ্ঞরা বলছেন, হান্টাভাইরাস সাধারণত মানুষ থেকে মানুষে সহজে ছড়ায় না এবং ক্রুজ জাহাজে এ ধরনের সংক্রমণ খুবই বিরল। তবুও সাম্প্রতিক এই ঘটনায় আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই শাখার আরও খবর

মৃত্যুর আগে তাজমিনের চলাচলের সিসিটিভি ফুটেজ, তদন্তে নতুন সূত্র

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় নতুন সূত্র পেয়েছে পুলিশ। মৃত্যুর আগের রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় তার…

হলিউডের মেরিলিন, গ্রিক পুরাণের হেলেন: অ্যান কার্সনের ভাবনায় কোথায় মিল?

কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সনের সাহিত্যকর্মে প্রাচীন গ্রিক পুরাণ ও সমকালীন জীবনের এক অনন্য মেলবন্ধন দেখা যায়। ধ্রুপদি সাহিত্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন এবং…

রিয়াদের আকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষতিগ্রস্ত স্কুল ও ক্লিনিক

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের একটি…

তাজমিনের মৃত্যু ঘিরে রহস্য, ধানক্ষেতের বিভিন্ন স্থানে ধস্তাধস্তির চিহ্ন

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৪) মরদেহ উদ্ধারের ঘটনাস্থলের আশপাশের অন্তত চার থেকে পাঁচটি ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। ধানগাছ এলোমেলো…

রাজস্থানে মহড়ায় একসঙ্গে উড়ল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিমানবাহিনী

ভারতের রাজস্থানে বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এ একসঙ্গে উড়েছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিমানবাহিনীর উড়োজাহাজ। তিন দেশের উড়োজাহাজ ‘ভিক’ ফরমেশনে উড্ডয়ন করে। এর মধ্য…

ভারতের আনুগত্যের প্রত্যাশা ছাড়িয়ে নতুন সমীকরণে বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভিসা সংকট, বাণিজ্যিক বৈষম্য ও নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যে কৌশলগত স্বায়ত্তশাসন ও সমতার ভিত্তিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au