বিশ্ব

যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ‘নাটকীয় কোনো পরিবর্তন আসবে না’- শঙ্কা নৌ বাণিজ্য সংস্থার

  • 9:33 pm - May 05, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
সোমবার হরমুজ প্রণালি দিয়ে মায়েরস্ক কোম্পানির একটি মাত্র জাহাজ পার হয়েছে ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মে- হরমুজ প্রণালিতে সাম্প্রতিক নৌ চলাচল পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি আন্তর্জাতিক বাণিজ্য মহলে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ সত্ত্বেও সেখানে “নাটকীয় কোনো পরিবর্তন” আসবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে ট্যাংকার মালিকদের সংগঠন ইন্টারট্যাংকো।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, সোমবার মায়েরস্ক-এর একটি জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারলেও সেটিকে তিনি “সমুদ্রে এক ফোঁটা পানির মতো” বলে উল্লেখ করেন। তার ভাষায়, এটি ছিল অত্যন্ত কড়া নিরাপত্তা ও নিবিড় পাহারার মধ্যে দিয়ে একটি মাত্র জাহাজের যাত্রা, যা সামগ্রিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনতে পারবে না।

তিনি আরও বলেন, এখনো সেখানে জাহাজ চলাচলের জন্য সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা বা সমন্বিত কাঠামো গড়ে ওঠেনি। ফলে আটকে থাকা অসংখ্য জাহাজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

টিম উইলকিন্সের মতে, জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে বেশ কিছু মৌলিক প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত। এর মধ্যে রয়েছে কে এই প্রক্রিয়া শুরু করবে, জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে কারা সমন্বয় করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাত্রাপথে কোনো জাহাজ ইরানি বাহিনীর বাধার মুখে পড়লে বিকল্প ব্যবস্থা কী হবে।

তিনি জানান, এই অনিশ্চয়তার কারণে জাহাজের মালিকরা তাদের ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল বাজারে এর প্রভাব পড়তে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au