বিশ্ব

সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা

  • 3:29 am - May 06, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,৬ মে- সাংবাদিকতার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘পুলিৎজার পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে, যেখানে গাজার মানবিক সংকটের হৃদয়বিদারক চিত্র তুলে ধরে ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি আলোকচিত্রী সাহের আলগোরা। তার তোলা ছবিতে যুদ্ধবিধ্বস্ত গাজার বাস্তবতা, ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষের করুণ চিত্র উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

সাহের আলগোরা মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস–এর সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। তার ‘ট্র্যাপড ইন গাজা: বিটুইন ফায়ার অ্যান্ড ফ্যামিন’ শিরোনামের কাজটি যুদ্ধের মধ্যে আটকে পড়া সাধারণ মানুষের দুর্দশা তুলে ধরার জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

পুলিৎজার বোর্ডের প্রশাসক মারজোরি মিলার এই ছবিগুলোকে ‘মর্মান্তিক’ ও ‘সংবেদনশীল’ হিসেবে উল্লেখ করে বলেন, কঠিন বৈশ্বিক বাস্তবতায় স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব আগের চেয়ে আরও বেড়েছে।

এদিকে, ‘ন্যাশনাল রিপোর্টিং’ ও ‘বিট রিপোর্টিং’-দুই বিভাগেই পুরস্কার জিতেছে । যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘ন্যাশনাল রিপোর্টিং’ বিভাগে এবং প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা–র বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘বিট রিপোর্টিং’ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে তারা।

বিশেষ সম্মাননা পেয়েছেন জুলি কে. ব্রাউন, যিনি কুখ্যাত অর্থদাতা জেফ্রি এপস্টিন-এর যৌন নির্যাতনের ঘটনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এ বছর আরও বেশ কয়েকটি খ্যাতনামা সংবাদমাধ্যম পুরস্কৃত হয়েছে, যার মধ্যে ওয়াশিংটন পোস্ট, শিকাগো ট্রিবিউন এবং অ্যাসোসিয়েটেড প্রেস উল্লেখযোগ্য। এর মধ্যে নিউ ইয়র্ক টাইমস একাধিক বিভাগে সাফল্য অর্জন করেছে।

১৯১৭ সাল থেকে প্রদান করা হয়ে আসা এই পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়-এর তত্ত্বাবধানে গঠিত বোর্ড প্রতি বছর এই পুরস্কার ঘোষণা করে থাকে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম…

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

মেলবোর্ন, ২৩ জুন-  যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টে হামলার কথিত ষড়যন্ত্রের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল তদন্ত সংস্থা (এফবিআই)। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,…

বাংলাদেশে খ্রিস্টানদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা, ধর্মীয় নিপীড়ন নিয়ে উদ্বেগ

মেলবোর্ন, ২৩ জুন- বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ক্রমশ বাড়ছে নিরাপত্তাহীনতা ও ধর্মীয় নিপীড়নের আশঙ্কা। আন্তর্জাতিক খ্রিস্টান অধিকারবিষয়ক সংগঠন ভয়েস অব দ্য মার্টার্স ইউএসএ (ভিওএম) জানিয়েছে,…

ফিলিপাইনের স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ শিক্ষার্থী

মেলবোর্ন, ২৩ জুন-  ফিলিপাইনের মধ্যাঞ্চলের লেইতে প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে…

মুসলিমদের নিয়ে পাকিস্তানের মন্তব্য, প্রত্যাখ্যান ভারতের

মেলবোর্ন, ২৩ জুন-  ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ তুলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জারদারির…

জাগো আমার বাংলা

মেলবোর্ন, ২৩ জুন-  ওঠো রে ওঠো, আমার মাটি, ঘুমায়ো না আর ইতিহাসের পাতা ওল্টাও, ২৩ জুনের জোয়ার। সেদিন যে ডাকে জেগেছিল লাখো মানুষের মন, রক্তে-ঘামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au