বাংলাদেশ

নেত্রকোনায় ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • 6:13 pm - May 06, 2026
  • পঠিত হয়েছে:২৪২ বার
নেত্রকোনায় ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার , ছবি : সংগৃহীত

মেলবোর্ন,৬ মে- নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪-এর মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় র‍্যাব ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক প্রায় চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি তার নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। পারিবারিক সমস্যার কারণে শিশুটির বাবা আলাদা থাকেন এবং তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহকর্মীর কাজ করেন।

সম্প্রতি শিশুটির শারীরিক অসুস্থতা ও পরিবর্তন লক্ষ করা গেলে তার মা সিলেট থেকে এসে বিষয়টি জানতে পারেন। পরে গত ১৮ এপ্রিল মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে শিশুটি অন্তঃসত্ত্বা।

ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে গৌরীপুর থেকে তাকে আটক করা হয়।

এদিকে, গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে অভিযুক্ত শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au