বিশ্ব

৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেবে বিজেপি সরকার

নিরাপত্তা জোরদারে উদ্যোগ

  • 7:15 pm - May 06, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন,৬ মে- পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে নবগঠিত বিজেপি সরকার। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজেপির শীর্ষ নেতাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে অনুপ্রবেশ শূন্যে নামিয়ে আনা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জটিলতার কারণে সীমান্তের অনেক এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আটকে ছিল। নতুন সরকার সেই বাধা দ্রুত দূর করে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে চায়।

এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ইস্যুতে একাধিকবার সংঘাত তৈরি হয়। ২০২১ সালে সীমান্ত এলাকায় বিএসএফের কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব কেন্দ্র দিলেও তা রাজ্য সরকার প্রত্যাখ্যান করে। ফলে সীমান্ত নজরদারি বাড়ানোর বিষয়টি দীর্ঘদিন অমীমাংসিত থেকে যায়।

নতুন সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি নেতাদের মতে, এখন থেকে বিএসএফ ও রাজ্য পুলিশ সমন্বিতভাবে কাজ করবে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে।

এদিকে, বিজেপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বাংলায় প্রথমবারের মতো পদ্ম ফোটার কথা উল্লেখ করেন। তিনি ইঙ্গিত দেন, এই পরিবর্তনের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ৪৫ দিনের মধ্যে জমি বরাদ্দের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্তে কাঁটাতারের কাজ দ্রুত এগোবে এবং নিরাপত্তা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসতে পারে।

এই শাখার আরও খবর

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au