অন্যান্য

গাজায় হামলায় ট্রাম্পের পূর্ণ সমর্থন আছে: হোয়াইট হাউস

  • 8:50 pm - March 21, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যার জন্য হামাসকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরাইল। গত তিনদিনে প্রায় ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে  ইসরাইলি সেনাবাহিনী।

বর্বর এই আগ্রাসনের জেরে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। তবে এই পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মতো তেল আবিবের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরাইলের বিমান ও স্থল আক্রমণ পুনরায় শুরু করার বিষয়টিকে ‘পূর্ণ সমর্থন’ করেন।

এছাড়া গত মঙ্গলবার থেকে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের গণহত্যার জন্য হামাসকে দায়ী করেছেন তিনি।

ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লিভিট বলেন, ‘ ইসরাইল ও আইডিএফ  সাম্প্রতিক দিনগুলোতে তাদের গৃহীত পদক্ষেপগুলোকে সম্পূর্ণ সমর্থন করেন। ‘

প্রেস সেক্রেটারি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে স্পষ্ট করে বলেছেন— যদি তারা সমস্ত জিম্মিকে মুক্তি না দেয় তবে তাদের চড়া মূল্য দিতে হবে এবং দুর্ভাগ্যবশত, হামাস জীবন নিয়ে খেলা করাকেই বেছে নিয়েছে। ’

লিভিট আরও বলেন, ‘এই পরিস্থিতিতে সম্পূর্ণরূপে দোষ হামাসের। প্রেসিডেন্ট ট্রাম্প চান— ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দি সকল জিম্মিকে মুক্তি দেওয়া হোক।’

এই শাখার আরও খবর

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ নারী হ্যাথাওয়ের পরিচয় কী

মেলবোর্ন, ২২ এপ্রিল- পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ বিশেষ সংখ্যার কভার তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। এই স্বীকৃতিকে তিনি এখনো “অবিশ্বাস্য” বলে…

সরকার ৫২ দিনে সাড়ে ৪৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫২ দিনের মধ্যেই ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বলে সংসদে দাবি করেছেন বিরোধী দলীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au