বিশ্ব

শিশু যৌন নিপীড়ন মামলায় শ্রীলঙ্কার শীর্ষ বৌদ্ধ ভিক্ষু পাল্লেগামা হেমারথানা গ্রেপ্তার

  • 1:22 am - May 10, 2026
  • পঠিত হয়েছে:২৫৬ বার
১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শ্রীলঙ্কার এক প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- শ্রীলঙ্কায় ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দেশটির প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু পাল্লেগামা হেমারথানা (৭১)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পদে অধিষ্ঠিত ছিলেন এবং বহু পবিত্র মন্দিরের দায়িত্বে ছিলেন।

শনিবার রাজধানী কলম্বোর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, অভিযোগ ওঠার পর থেকেই ২০২২ সাল থেকে তার বিরুদ্ধে তদন্ত চলছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, কলম্বো থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অনুরাধাপুরার একটি মন্দিরে ওই শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে। ওই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন পাল্লেগামা হেমারথানা।

কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারের পর তাকে শিগগিরই আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী নেওয়া হবে। একই মামলায় ভুক্তভোগী শিশুটির মাকেও সহায়তা ও প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার আদালত তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল বলে জানানো হয়।

ধর্মীয় মহলে ব্যাপক প্রভাবশালী এই ভিক্ষুর গ্রেপ্তার শ্রীলঙ্কায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশটিতে বৌদ্ধ ভিক্ষুদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আগে উঠলেও এবার অভিযুক্ত ব্যক্তি উচ্চপদস্থ ধর্মীয় নেতা হওয়ায় ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

পাল্লেগামা হেমারথানা এমন একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্যবাহী বৃক্ষের প্রধান রক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতেন, যেটি গৌতম বুদ্ধের বোধিজ্ঞান লাভের প্রতীকী অশ্বত্থ বৃক্ষের বংশধর বলে বিবেচিত হয়।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au