খেলা

বিশ্বকাপ খেলতে যে ১০ শর্ত ছুড়ে দিল ইরান

  • 3:38 am - May 10, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে ইরান। তবে টুর্নামেন্টে খেলতে হলে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কাছে ১০ দফা শর্ত দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের নির্বিঘ্ন ভিসা, নিরাপত্তা এবং জাতীয় পরিচয়ের প্রতি সম্মান নিশ্চিত করার বিষয়টি।

ইরানের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় আদর্শ অক্ষুণ্ন রেখেই বিশ্বকাপে অংশ নিতে চায় তারা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ।

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়ে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ ভিসা জটিলতায় পড়েন। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপরই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে কূটনৈতিক জটিলতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়।

এই প্রেক্ষাপটে ইরান ১০টি শর্ত তুলে ধরে। এর মধ্যে রয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের দ্রুত ও বাধাহীন ভিসা প্রদান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সম্মান নিশ্চিত করা, পুরো টুর্নামেন্টজুড়ে নিরাপত্তা দেওয়া এবং রাজনৈতিক কারণে কোনো ধরনের বৈষম্য না করা।

মেহেদি তাজ বলেন, “আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। বিশেষ করে যারা অতীতে সামরিক দায়িত্ব পালন করেছেন, তাদের ভিসা নিয়ে যেন কোনো সমস্যা তৈরি না হয়।”

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানি ফুটবলারদের বিশ্বকাপে অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই। তবে সামরিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ভিসা জটিলতা থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই নিজেদের ম্যাচ খেলবে ইরান। গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে।

ইরানের ফুটবল ফেডারেশন স্পষ্ট বার্তায় বলেছে, “যোগ্যতা অর্জন করা কোনো দেশকে রাজনৈতিক বা কূটনৈতিক কারণে বিশ্বকাপ থেকে দূরে রাখা যাবে না।”

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au