ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…
মেলবোর্ন,১০ মে- ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর ও সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। মস্কোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রয়োজনে আগের মতো এবারও ইরানের ইউরেনিয়াম নিজেদের দেশে নিয়ে যেতে প্রস্তুত রয়েছে রাশিয়া।
শনিবার দেওয়া বক্তব্যে পুতিন বলেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সময়ও রাশিয়া ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিজেদের তত্ত্বাবধানে নিয়েছিল। বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের উদ্যোগ নেওয়ার বিষয়ে মস্কো প্রস্তুত রয়েছে। তার ভাষায়, চলমান সংকট নিরসনে কূটনৈতিক সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ।
২০১৫ সালে ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ বিশ্বশক্তিগুলোর মধ্যে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে নজরদারির সুযোগ দিতে সম্মত হয়েছিল। বিনিময়ে পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করে।
তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। এরপর থেকেই ইরান ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে থাকে।
পুতিন দাবি করেন, বর্তমান সংঘাতের বিভিন্ন পক্ষ প্রথমদিকে ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই স্থানান্তর করতে হবে। এতে ইরানও কঠোর অবস্থান নেয় বলে জানান তিনি।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মস্কো নিয়মিতভাবে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং চলমান যুদ্ধ দ্রুত শেষ হবে বলে তিনি আশাবাদী।
তবে পুতিনের এই প্রস্তাব ও বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান ।
সূত্র: আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au