বিশ্ব

কসবা সীমান্তে দুই বাংলাদেশি নিহত, আত্মরক্ষায় গুলি চালানোর দাবি বিএসএফের

  • 2:24 pm - May 10, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার
ভারত-বাংলাদেশ সীমান্ত। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে-  ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আত্মরক্ষার্থে গুলি চালানোর দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীটির ভাষ্য, সীমান্তে চোরাচালান ঠেকাতে গেলে বাংলাদেশিদের একটি দল তাদের সদস্যদের ওপর হামলা চালায়।

ভারতীয় গণমাধ্যম ও বিএসএফ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলাসাগর সীমান্ত চৌকির কাছে এ ঘটনা ঘটে। বিএসএফের দাবি, ১০ থেকে ১৫ জনের একটি দল সীমান্তের কাঁটাতারের বেড়া ব্যবহার করে ভারতীয় ভূখণ্ডে মালামাল পাচারের চেষ্টা করছিল।

বাহিনীটির অভিযোগ, টহলরত সদস্যরা বাধা দিলে ওই দল বিএসএফ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে সদস্যরা সরাসরি গুলি ছোড়ে। এতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

নিহতদের নাম নবীন হোসেন (২০) ও মোহাম্মদ মোরসালিন (৪০) বলে জানিয়েছে বিএসএফ। আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএসএফ আরও দাবি করেছে, ঘটনাস্থলে আটক কয়েকজন আহত ব্যক্তি নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।

পরে নিহত দুই বাংলাদেশির মরদেহ ময়নাতদন্ত শেষে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ কিংবা সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au