বিশ্ব

শপথের পরই জনমুখী ঘোষণা বিজয়ের, ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ ও নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী

  • 8:28 pm - May 10, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
চন্দ্রশেখর জোসেফ বিজয়। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই একাধিক জনকল্যাণমূলক ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়। আবাসিক গ্রাহকদের জন্য মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের নির্দেশও দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

শনিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে শপথ গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে বিজয় বলেন, তার সরকার প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হবে।

নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব পরিবার মাসে ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করে, তারা ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পাবে। নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স বা নিরাপত্তা বাহিনী গঠনের ঘোষণা দেন বিজয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

ভাষণে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, কৃষক ও জেলেদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় এসেই জনমুখী ও কল্যাণভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে জনগণের কাছে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছেন বিজয়।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au