বিশ্ব

১৬ বছরের অরবান যুগের অবসান, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার

  • 8:37 pm - May 10, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার
হাঙ্গেরিতে রাজনৈতিক ক্ষমতায় বড় পরিবর্তন ঘটেছে। শনিবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার মাজিয়ার। ছবি : রয়টার্স

মেলবোর্ন,১০ মে- হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার মাজিয়ার। শনিবার রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন তিনি। এর ফলে টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবানের শাসনের ইতি ঘটল।

নতুন প্রধানমন্ত্রী পিটার মাজিয়ারকে ইউরোপপন্থী ও সংস্কারমুখী রাজনীতিক হিসেবে দেখা হচ্ছে। শপথ অনুষ্ঠানের আগে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, হাঙ্গেরির জন্য নতুন ইতিহাস লেখার সময় এসেছে। তার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন।

সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মাজিয়ার বলেন, পরিবর্তনের পথ কখনো সহজ নয়, তবে শেষ পর্যন্ত জনগণের ইচ্ছাই জয়ী হয়। তিনি দাবি করেন, জনগণ শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংস্কারের জন্য তার দলকে সমর্থন দিয়েছে।

নতুন প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভিক্টর অরবানের দীর্ঘ শাসনামলে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত হয়েছে। তিনি দেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

এপ্রিলের সাধারণ নির্বাচনে অরবানের জাতীয়তাবাদী দল ফিদেজ বড় ব্যবধানে পরাজিত হয়। অন্যদিকে পিটার মাজিয়ারের মধ্য-ডানপন্থী তিসজা পার্টি জয় পেয়ে সরকার গঠনের সুযোগ পায়।

২০১০ সাল থেকে ভিক্টর অরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অরবান ইউরোপীয় রাজনীতিতে বিতর্কিত এক নেতা ছিলেন। নতুন নেতৃত্বের মাধ্যমে এখন ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে হাঙ্গেরি।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au