অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ট্রিপল মার্ডার মামলার আসামি জুলিয়ান ইনগ্রামের মরদেহ উদ্ধার

  • 7:45 pm - May 11, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার
ট্রিপল মার্ডার মামলার আসামি জুলিয়ান ইনগ্রাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মে- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সেন্ট্রাল ওয়েস্ট অঞ্চলে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে,  মরদেহটি বহুদিন ধরে পলাতক থাকা কথিত ‘ট্রিপল মার্ডার’ অভিযুক্ত জুলিয়ান ইনগ্রামের মরদেহ। গত জানুয়ারি মাসে লেক কার্গেলিগো এলাকায় তিনজনকে গুলি করে হত্যার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

৩৭ বছর বয়সী জুলিয়ান ইনগ্রাম পেশায় স্থানীয় কাউন্সিলের মালী ছিলেন। গত ২২ জানুয়ারি লেক কার্গেলিগো এলাকায় এক গুলির ঘটনায় তার অন্তঃসত্ত্বা সাবেক সঙ্গী সোফি কুইনসহ তিনজন নিহত হন। পুলিশ জানায়, সোফি কুইনের পাশে গাড়িতে বসা অবস্থায় ৩২ বছর বয়সী জন হ্যারিসকেও গুলি করে হত্যা করা হয়।

অভিযোগ রয়েছে, এরপর জুলিয়ান ইনগ্রাম গাড়ি চালিয়ে সোফি কুইনের খালা নেরিডা কুইনের বাড়িতে যান এবং সেখানে ৫০ বছর বয়সী নেরিডা কুইনকে গুলি করে হত্যা করেন। ওই সময় বাড়িতে থাকা ১৯ বছর বয়সী ক্যালেব ম্যাককুইনও গুলিবিদ্ধ হন, তবে তিনি প্রাণে বেঁচে যান।

সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে লেক কার্গেলিগো থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকায় পরিত্যক্ত একটি ইউট গাড়ির পাশে মরদেহটি দেখতে পায় কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওয়েস্টার্ন রিজিয়নের সহকারী পুলিশ কমিশনার অ্যান্ড্রু হল্যান্ড জানান, উদ্ধার হওয়া গাড়িটি সেই একই গাড়ি, যেটি হত্যাকাণ্ডের পর জুলিয়ান ইনগ্রাম চালিয়ে পালিয়ে যেতে দেখা গিয়েছিল। তিনি বলেন, “গাড়িটির পাশে অত্যন্ত পচনধরা অবস্থায় একজন পুরুষের মরদেহ পাওয়া গেছে। মরদেহের পাশে একটি আগ্নেয়াস্ত্রও ছিল। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত না হলেও পোশাক ও অন্যান্য আলামত দেখে আমরা বিশ্বাস করছি এটি জুলিয়ান ইনগ্রামের মরদেহ।”

পুলিশ জানায়, ওই এলাকায় এর আগে তল্লাশি চালানো হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ওই এলাকায় বন্য প্রাণী নিধন কার্যক্রম পরিচালনার সময় পরিত্যক্ত গাড়িটি দেখতে পায় এবং পরে বিষয়টি পুলিশকে জানায়।

সহকারী কমিশনার অ্যান্ড্রু হল্যান্ড বলেন, “এই ঘটনায় জড়িত পরিবারগুলোর জন্য এটি বড় ধরনের স্বস্তির খবর। একই সঙ্গে লেক কার্গেলিগো শহরের মানুষও দীর্ঘ আতঙ্কের পর কিছুটা স্বস্তি পাবে। তদন্তের সঙ্গে জড়িত সবাই মরদেহ উদ্ধারের ঘটনায় স্বস্তি অনুভব করছেন।”

তিনি আরও বলেন, “আমরা চেয়েছিলাম জুলিয়ান ইনগ্রামকে আদালতের মুখোমুখি করতে। যদি তিনি আত্মহত্যা করে থাকেন, সেটি তার নিজের সিদ্ধান্ত।”

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় জুলিয়ান ইনগ্রামের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার একাধিক অভিযোগ চলমান ছিল। এসব অভিযোগের মধ্যে ছিল মারধর, সম্পত্তি নষ্ট করা, অনুসরণ করা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ।

জুলিয়ান ইনগ্রামকে ধরতে গত কয়েক মাস ধরে ব্যাপক অভিযান চালায় পুলিশ। গরমের তীব্র সময়ে দুর্গম গ্রামীণ অঞ্চল, বনাঞ্চল এবং বিভিন্ন খামার এলাকায় অভিযান চালানো হয়। মাউন্ট হোপ, ইউবালং এবং কিয়াকাটু এলাকায় বিশেষ তল্লাশি চালানো হয়েছিল। কোথাও কোথাও তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়।

তল্লাশি অভিযানে পুলিশ হেলিকপ্টার, ড্রোন, দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট, বিশেষ কৌশলগত বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দলও অংশ নেয়। তবে এত বড় অভিযানের পরও তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, পুরো সময়ে মাত্র একবারই নিশ্চিতভাবে জুলিয়ান ইনগ্রামকে দেখা গিয়েছিল। পলাতক হওয়ার দুই দিন পর মাউন্ট হোপ এলাকায় শূকর শিকারে যাওয়া দুই কিশোরী তাকে দেখতে পায়। প্রথমে তারা একটি খোলা মাঠে তাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। কয়েক ঘণ্টা পরে আবারও তাকে দেখতে পেলে তিনি তাদের গাড়ির দিকে অস্ত্র তাক করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জুলিয়ান ইনগ্রাম বনাঞ্চলে টিকে থাকার ব্যাপারে অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি দীর্ঘ সময় জাতীয় উদ্যান এলাকায় ক্যাম্প করে থাকতেন এবং আশপাশের খামার ও গ্রামীণ এলাকার ভৌগোলিক অবস্থা সম্পর্কে তার ভালো ধারণা ছিল। পুলিশ মনে করছে, এই দক্ষতার কারণেই তিনি এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকতে পেরেছিলেন।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au