বাংলাদেশ

সংখ্যালঘু নির্যাতন হলে মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত: ধর্মমন্ত্রী কায়কোবাদ

  • 9:51 pm - May 11, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে ধর্মমন্ত্রী । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ মে- দেশে সংখ্যালঘু সম্প্রদায় বা ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নির্যাতন সহ্য করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, তবুও দেশে সাম্প্রদায়িক সহিংসতা বা নির্যাতন মেনে নেবেন না।

সোমবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, “ভারতে কী ঘটছে সেটি বড় বিষয় নয়। ভারতে কিছু ঘটছে বলে বাংলাদেশেও তা ঘটতে দেওয়া হবে না। প্রয়োজনে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এ দেশে কোনো সংখ্যালঘু, অন্য ধর্মাবলম্বী কিংবা দুর্বল মানুষের ওপর অত্যাচার, অবিচার, জুলুম ও নির্যাতন সহ্য করবো না ইনশাআল্লাহ।”

ভারতে মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে কোনো আলোচনা করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারত একটি বড় গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্র চর্চার জন্য তিনি দেশটিকে সম্মান করেন। তবে সংখ্যালঘুদের আরও নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে সেই সম্মান আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, “আমি ভারতকে শ্রদ্ধা করি, কারণ তারা গণতন্ত্রকে লালন করে। তবে আমি আরও বেশি শ্রদ্ধা করবো, যদি তারা তাদের দেশের সংখ্যালঘুদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং দেশের জনগণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সব ধরনের অধিকার নিশ্চিত করে।”

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে চিন্তা করছেন এবং প্রয়োজনীয় পর্যায়ে আলোচনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au