বাংলাদেশ

পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ

  • 10:12 pm - May 11, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
খুলনার পাইকগাছা থানা ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ মে- খুলনার পাইকগাছায় গরু মারধরকে কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের সদস্যদের ওপর হামলা, মারপিট, হত্যাচেষ্টা, নারী লাঞ্ছনা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা গ্রামের বাসিন্দা তেজেন মন্ডল দীর্ঘদিন ধরে মৎস্যঘের ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করছেন। গত শনিবার দুপুরে স্থানীয় কয়েকটি গরু পাশের একটি মৎস্যঘেরে ঘাস খেতে যায়। এ সময় অভিযুক্ত আল-আমিন গাজী ও জাফর গাজী গরুগুলোকে বাঁশের লাঠি দিয়ে মারধর করতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে তেজেন মন্ডল ও মিনতী রানী মন্ডল গরুগুলোকে না মারার অনুরোধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তেজেন মন্ডলকে এলোপাতাড়ি মারধর করা হয়। শুধু তাই নয়, তাকে মৎস্যঘেরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে মিনতী রানী মন্ডলও হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, তাকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয়। এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ছিনতাই হওয়া চেইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সরে যায় বলে অভিযোগে বলা হয়েছে। পরে আহত তেজেন মন্ডলকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় তেজেন মন্ডল বাদী হয়ে পাইকগাছা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত আল-আমিন গাজী ও জাফর গাজীর বক্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au