অস্ট্রেলিয়া

সিডনির লাকেম্বায় ৯ গাড়ির সংঘর্ষে একজন নিহত, একাধিক আহত

  • 4:33 pm - May 12, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
সিডনির লাকেম্বায় ৯ গাড়ির সংঘর্ষে একজন নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মে- অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং একাধিক মানুষ গাড়ির ভেতরে আটকে পড়েন।

মঙ্গলবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে পশ্চিম সিডনির ক্যান্টারবেরি রোডে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি ও পিছন থেকে ধাক্কা লাগে বলে জানা যায়। দুর্ঘটনার পর ওই দুটি গাড়ির চালকরা গাড়ির ভেতরে আটকে পড়েন।

প্রাথমিক দুর্ঘটনার কিছু সময় পর একই সড়কের কাছাকাছি স্থানে আরও সাতটি গাড়ি একে একে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় এবং একাধিক যানবাহনের ভেতরে মানুষ আটকে যায়।

পুলিশ জানিয়েছে, দুটি আলাদা দুর্ঘটনা হলেও এগুলো পরস্পর সংযুক্ত বলেই ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় পুরুষের মৃত্যু হয়। বাকি আহত ও আটকে পড়া চালকদের জরুরি সেবাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও বাধ্যতামূলক পরীক্ষা চলছে।

এই ভয়াবহ সংঘর্ষের কারণে পুরো এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ক্যান্টারবেরি রোডের চ্যাপেল স্ট্রিট থেকে হ্যালডন স্ট্রিট পর্যন্ত অংশ দুই দিকেই বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনার পরপরই জরুরি সেবা, টো ট্রাক এবং পরিবহন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু করে। পুলিশ এখন দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বসবাসকারী বেশিরভাগ বাংলাদেশীর জন্য সিডনির লেকেম্বা বিখ্যাত অঞ্চল হিসেবে পরিচিত।

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au