বাংলাদেশ

হামে শিশু মৃত্যু নিয়ে ড. ইউনূসের পদক্ষেপহীনতার অভিযোগ সিপিবির

  • 2:39 am - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগমের বিরুদ্ধে ব্যবস্থা চাইল সিপিবি । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- দেশজুড়ে হাম পরিস্থিতিতে শত শত শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে দায়ী করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে স্বাস্থ্যখাতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপিও দিয়েছে দলটি।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি হিসাব অনুযায়ী হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে দেশে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে দাবি করেন তারা। সিপিবি নেতাদের অভিযোগ, সরকারের অব্যবস্থাপনা, সময়মতো টিকাদান কর্মসূচি জোরদার না করা এবং স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য পরিবার সন্তান হারিয়ে শোকাহত ও বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। অথচ সরকার এখনো কার্যকর ও জরুরি পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। তারা হাম পরিস্থিতিকে ‘মহামারির রূপ নেওয়া জনস্বাস্থ্য সংকট’ হিসেবে উল্লেখ করেন।

সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে চিকিৎসা অবহেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সারাদেশে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার, পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং স্বাস্থ্যখাতের অব্যবস্থা দূর করার দাবি জানানো হয়।

সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, ডা. সাজেদুল হক রুবেল এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর।

সমাবেশে স্মারকলিপি পাঠ করেন সিপিবি নেতা ফেরদৌস আহমেদ উজ্জ্বল এবং সঞ্চালনা করেন লাকী আক্তার।

সিপিবি নেতারা জানান, আগামী ১৯ মে’র মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au