বিশ্ব

ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন

  • 11:32 pm - May 13, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন শীর্ষ নেতার অন্যতম গুরুত্বপূর্ণ চীন সফর হিসেবে দেখা হচ্ছে। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন তিনি।

বুধবার এয়ার ফোর্স ওয়ানে বেইজিং পৌঁছানোর পর ট্রাম্পকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এর আগে গত মার্চে সফরটি হওয়ার কথা থাকলেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার কারণে তা পিছিয়ে যায়।

ছবি : সংগৃহীত

বিশ্লেষকদের মতে, চলমান ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক ভূমিকা এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ছাড়ার আগে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার চীনের সহায়তার প্রয়োজন নেই।

সফরে বাণিজ্য, প্রযুক্তি ও তাইওয়ান প্রশ্নেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, তিনি চীনের বাজার আরও উন্মুক্ত করার দাবি তুলবেন, যাতে বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সেখানে সহজে ব্যবসা পরিচালনা করতে পারে। সফরে যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরাও তার সঙ্গে রয়েছেন।

অন্যদিকে বেইজিংয়ের মূল লক্ষ্য হচ্ছে গত অক্টোবরের ‘বাণিজ্য যুদ্ধবিরতি’ চুক্তির মেয়াদ বাড়ানো। ওই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে শুল্কযুদ্ধ সাময়িকভাবে কমেছিল।

২০১৭ সালের পর এই প্রথম চীন সফরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। সফরের অংশ হিসেবে গ্রেট হল অব দ্য পিপলে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও চীনের ক্ষমতার কেন্দ্র ঝোংনানহাই সফরের সূচিও রয়েছে।

সুত্রঃ বিসিসি

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au