খেলা

৩ ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক, বাংলার ফুটবলে বিস্ময় বালিকা আলেয়া

  • 2:50 am - May 14, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
কিশোরী মোছা আলেয়া খাতুন। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে-  দারিদ্র্যকে সঙ্গী করেই ফুটবল মাঠে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে আলোচনায় উঠে এসেছে নাটোরের লালপুর উপজেলার কিশোরী মোছা আলেয়া খাতুন। প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করে সবাইকে চমকে দিয়েছে সে। তার দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে লালপুর উপজেলা দল।

নাটোরের প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারে জন্ম নেওয়া আলেয়ার জীবন সংগ্রামের গল্পও কম অনুপ্রেরণার নয়। চার বোন ও এক ভাইয়ের সংসারে অভাব-অনটনের মধ্যেই বড় হওয়া এই কিশোরীর সবচেয়ে বড় শক্তি তার পরিবার, বিশেষ করে কৃষক বাবা। বাবার উৎসাহেই ফুটবলকে নিজের স্বপ্ন হিসেবে বেছে নেয় আলেয়া।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাটোর পৌরসভা দলের বিপক্ষে একাই তিন গোল করে লালপুরকে ৩-০ ব্যবধানে জিতিয়ে শুরুটা করেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে সিংড়া উপজেলার বিপক্ষেও করেন আরও তিন গোল, যেখানে লালপুর জয় পায় ৬-০ ব্যবধানে। ফাইনালেও থামেনি তার গোল উৎসব। গুরুদাসপুর উপজেলার বিপক্ষে আবারও হ্যাটট্রিক করে দলকে ৪-০ ব্যবধানে জিতিয়ে শিরোপা নিশ্চিত করেন আলেয়া।

পুরো আসরে অসাধারণ নৈপুণ্যের কারণে তাকে নাটোর জেলার নারী ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।

বর্তমানে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আলেয়া নিয়মিত অনুশীলন করছে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে। কোচ জুয়েলের অধীনে নর্থ বেঙ্গল সুগার মিল মাঠে প্রতিদিন ঘাম ঝরাচ্ছে সে।

আলেয়ার স্বপ্ন একদিন লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশ জাতীয় দলে খেলা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর বিশ্বাস, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে এই কিশোরী ভবিষ্যতে দেশের নারী ফুটবলের বড় তারকা হয়ে উঠতে পারে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au