বাংলাদেশ

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪৩৯

  • 9:10 pm - May 14, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৯ ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে- দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজন শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। বাকি ছয় শিশুর মধ্যে হামের উপসর্গ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সাত শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়। এছাড়া হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭০ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৪৩৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে মোট ৫৪ হাজার ৪১৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় ৩৯ হাজার ১৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩৪ হাজার ৯৬৮ শিশু। এখনও বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে একই সময়ের মধ্যে দেশে ৭ হাজার ৩০৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা না পাওয়া শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে অপুষ্টি ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা থাকা শিশুদের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা চোখ লাল হওয়াসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au