অস্ট্রেলিয়া

মেলবোর্নের টার্নেইটে মহিলাকে অপহরণের চেষ্টার ভয়াবহ মুহূর্ত সিসিটিভিতে

  • 10:41 am - March 22, 2025
  • পঠিত হয়েছে:২৭১ বার
"সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এক অজ্ঞাতনামা ব্যক্তির অপহরণের চেষ্টার মুহূর্ত, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলাকে জোর করে টানাটানি করা হচ্ছে। ছবি: ভিক্টোরিয়া পুলিশ।"

এক মহিলাকে অপহরণের চেষ্টার মুহূর্ত একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যেখানে দেখা গেছে এক ব্যক্তি মহিলাকে রাস্তার দিকে টানাটানি করছে এবং ওই মহিলা নিজেকে ছাড়িয়ে নিতে সংগ্রাম করছেন। এই ভীতিকর দৃশ্যে মহিলাটির চিৎকার এবং প্রতিরোধের শব্দ স্পষ্টভাবে শোনা যায়।

পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী এই মহিলাটি বুধবার রাত সাড়ে ৯টার দিকে মেলবোর্নের টার্নেইট এলাকার থেমস বুলেভার্ড ধরে হেঁটে যাচ্ছিলেন। তিনি একটি বাস থেকে নামার পরই এই ঘটনা ঘটে। বলা হচ্ছে, এক অপরিচিত ব্যক্তি তার কাছে এসে তাকে রাস্তার দিকে টানাটানি শুরু করে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মহিলাটি নিজেকে মুক্ত করতে সংগ্রাম করছেন। শেষ পর্যন্ত সিসি ফুটেজের দৃশ্য থেকে হারিয়ে যান মহিলাটি। তার চিৎকার ফুটেজে স্পষ্ট শোনা যায়। বলা হচ্ছে, আক্রমণকারী দক্ষিণ দিকে একটি চৌরাস্তার দিকে পালিয়ে যায়। মহিলাটি শারীরিকভাবে আহত হননি।

পুলিশের বর্ণনা অনুযায়ী, আক্রমণকারী প্রায় ১৬০-১৬৫ সেন্টিমিটার লম্বা, চিকন গড়নের, ছোট কালো চুলযুক্ত এবং তার বয়স সম্ভবত ২০-২২ বছরের মধ্যে। ওয়েস্টগেট সেক্সচুয়াল অফেন্সেস অ্যান্ড চাইল্ড অ্যাবিউস ইনভেস্টিগেশন টিমের গোয়েন্দারা এই ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছেন।

এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ সাক্ষী বা কোনো তথ্য থাকলে তা জানাতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে। পুলিশ কারও কাছে তথ্য থাকলে 1800 333 000 নম্বরে ক্রাইম স্টপার্সের সাথে যোগাযোগ করার জন্যও অনুরোধ করছে।

 

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au