বিশ্ব

প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

অর্থনৈতিক সংকটে বলিভিয়া, রাস্তায় নেমেছে লাখো শ্রমিক ও কৃষক

  • 4:20 pm - May 15, 2026
  • পঠিত হয়েছে:২২০ বার
অর্থনৈতিক সংকটে বলিভিয়া, রাস্তায় নেমে এসেছে লাখো শ্রমিক ও কৃষক। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৫ মে- বলিভিয়ার রাজধানী লা পাজে খনি শ্রমিকদের নেতৃত্বে সহিংস বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। বিস্ফোরণ, ডিনামাইট সদৃশ বিস্ফোরক নিক্ষেপ এবং রাস্তায় ব্যাপক উত্তেজনার মধ্যে দেশটির মধ্যপন্থি প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি জোরালো হচ্ছে।

শুক্রবার (১৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থেকেই রাজধানী লা পাজের কেন্দ্রীয় এলাকা প্লাজা মুরিয়োতে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়। সেখানেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আন্দোলনকারীরা পুলিশের দিকে ডিনামাইট সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করেন। পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয়।

বিক্ষোভকারীদের মূল দাবি খনি খাতে বিস্ফোরক ও জ্বালানির সহজ প্রবেশাধিকার, খনি চুক্তির সংশোধন এবং বিদ্যমান খনি আইন কার্যকর করা। তবে এই আন্দোলন শুধু খনি শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কৃষক ও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন-সমর্থিত সংগঠনও এতে যোগ দিয়েছে, ফলে আন্দোলন আরও বিস্তৃত হয়েছে।

বর্তমানে বলিভিয়া গভীর অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ডলারের ঘাটতি এবং অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন হ্রাস পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়ছে। এর মধ্যেই বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করা হয়েছে, যার ফলে খাদ্য, ওষুধ এবং হাসপাতালের অক্সিজেন সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ যানজট ও হাজার হাজার ট্রাক আটকে থাকার ঘটনাও দেখা গেছে।

বিক্ষোভের এক পর্যায়ে প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি ওঠে। মাত্র ছয় মাস আগে ক্ষমতায় আসা এই প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয়ের মাধ্যমে দেশটির দীর্ঘ দুই দশকের বামপন্থি শাসনের অবসান ঘটান। তিনি ক্ষমতায় এসে অর্থনৈতিক সংকট কাটাতে বাজারভিত্তিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সংকট নিরসনে সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। জ্বালানি ভর্তুকি ও কৃষি সংস্কার আইন সংশোধন নিয়ে আলোচনার পর একটি বিতর্কিত আইন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। বুধবার এই সিদ্ধান্ত আসে, যা কিছু সংগঠনের চাপের ফল বলে মনে করা হচ্ছে।

সংঘর্ষের ঠিক আগে প্রায় ২০ জন খনি শ্রমিকের একটি প্রতিনিধিদল প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করে বৈঠকে অংশ নেয়। একই সময়ে কয়েকজন মন্ত্রীও জরুরি আলোচনায় যোগ দেন। অর্থমন্ত্রী হোসে গাব্রিয়েল এস্পিনোজা জানান, সরকার সংলাপের জন্য প্রস্তুত।

তবে পরিস্থিতির রাজনৈতিক মাত্রাও বাড়ছে। সরকার আন্দোলন উসকে দেওয়ার জন্য বিরোধী দল এবং সাবেক বামপন্থি প্রেসিডেন্ট এভো মোরালেসকে দায়ী করেছে। অন্যদিকে মোরালেস সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, জ্বালানি, খাদ্য ও মূল্যস্ফীতির মতো মৌলিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।

দেশটিতে চলমান এই অস্থিরতা নতুন রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au