অস্ট্রেলিয়া

৪ বছরে ৩২ শতাংশ বেতন বাড়ছে ভিক্টোরিয়ার শিক্ষকদের

  • 8:53 pm - May 15, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
৪ বছরে ৩২ শতাংশ বেতন বাড়ছে ভিক্টোরিয়ার শিক্ষকদের । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মে- দীর্ঘদিনের বেতনসংক্রান্ত বিরোধের পর অবশেষে সমঝোতার পথে এগিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকার ও শিক্ষকদের সংগঠন। নতুন নীতিগত চুক্তির আওতায় সরকারি স্কুলের শিক্ষকরা আগামী চার বছরে সর্বোচ্চ ৩২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাবেন।

অস্ট্রেলিয়ান এডুকেশন ইউনিয়নের ভিক্টোরিয়া শাখা জানিয়েছে, শিক্ষকদের দায়িত্ব ও পদ অনুযায়ী ২৮ থেকে ৩২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হবে। একই সঙ্গে বছরে অতিরিক্ত তিনটি ‘স্টুডেন্ট-ফ্রি ডে’ বা শিক্ষার্থী ছাড়া প্রস্তুতিমূলক কর্মদিবস যুক্ত করা হচ্ছে। ফলে এখন থেকে শিক্ষকরা পাঠ পরিকল্পনা ও প্রস্তুতির জন্য বছরে মোট আটটি বিশেষ কর্মদিবস পাবেন।

এই চুক্তিকে ভিক্টোরিয়ার প্রায় ৮০ হাজার শিক্ষক, প্রধান শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীদের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইউনিয়নের ভিক্টোরিয়া শাখার সভাপতি জাস্টিন মুলালি বলেন, এটি এমন একটি চুক্তি যা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে বড় ভূমিকা রাখবে।

তিনি জানান, চলতি বছর থেকেই প্রথম ধাপে ১৩ থেকে ১৬ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি কার্যকর হতে পারে। এর ফলে ভিক্টোরিয়ার একজন জ্যেষ্ঠ শিক্ষক আগামী অক্টোবরের মধ্যে বছরে প্রায় ১ লাখ ৫১ হাজার অস্ট্রেলিয়ান ডলার বেতন পাবেন, যা নিউ সাউথ ওয়েলসের শিক্ষকদের চেয়েও বেশি হবে।

এর আগে ইউনিয়ন সব শিক্ষকের জন্য তিন বছরে ৩৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিল। তারা অভিযোগ করেছিল, ভিক্টোরিয়ার শিক্ষকরা অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় অনেক কম বেতন পান।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা আলোচনায় অচলাবস্থা তৈরি হলে গত মার্চে হাজার হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী ধর্মঘটে অংশ নেন। মেলবোর্নে অনুষ্ঠিত সেই বিক্ষোভে প্রায় ৩৫ হাজার মানুষ অংশ নিয়েছিল বলে জানায় পুলিশ। এটি ছিল গত ১৩ বছরের মধ্যে রাজ্যজুড়ে শিক্ষকদের প্রথম বড় ধর্মঘট।

চুক্তিটি এখনো শিক্ষকদের ভোটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী জুনে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইউনিয়ন।

এদিকে ভিক্টোরিয়ার শিক্ষামন্ত্রী বেন ক্যারল বলেন, এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভালো কর্মপরিবেশ ও প্রতিযোগিতামূলক বেতন কাঠামোর একটি তৈরি হবে। সরকারের হিসাব অনুযায়ী, পুরো চুক্তির ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ দশমিক ৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা জেস উইলসন সমালোচনা করে বলেন, সরকারের সঙ্গে আলোচনায় অতিরিক্ত সময় নষ্ট হয়েছে, যার প্রভাব পড়েছে শিক্ষার্থী ও পরিবারের ওপর। তবে মুখ্যমন্ত্রী জাসিন্তা অ্যালান দাবি করেছেন, তার সরকার শুরু থেকেই শিক্ষকদের বেতন বৃদ্ধির পক্ষে ছিল।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au