ফিফা থেকে ইনফান্তিনোকে সরানো হবে ‘ভয়াবহ ভুল’, সতর্ক করলেন ট্রাম্প
মেলবোর্ন, ১১ আগস্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা থেকে ইনফান্তিনোকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হলে সেটি ‘ভয়াবহ ভুল’ হবে…
মেলবোর্ন, ১৫ মে- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইটুরি প্রদেশে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে আফ্রিকাজুড়ে। এখন পর্যন্ত প্রায় ২৪৬ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি)।
এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি মোকাবিলায় কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদানসহ বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে জরুরি বৈঠক চলছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, স্বাস্থ্য প্রস্তুতি বৃদ্ধি এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে মঙ্গওয়ালু ও রুয়ামপারা স্বাস্থ্য অঞ্চলে। এছাড়া পরীক্ষাগারে নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে।
প্রাথমিক পরীক্ষায় ভাইরাসটির একটি ‘নন-জায়ার’ স্ট্রেইনের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। ভাইরাসটির ধরন ও সংক্রমণ ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানতে জিন সিকোয়েন্সিং কার্যক্রম চালানো হচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, বুনিয়া ও রুয়ামপারার ঘনবসতিপূর্ণ এলাকা এবং মঙ্গওয়ালু অঞ্চলের খনিশিল্পকেন্দ্রিক যাতায়াতের কারণে রোগটি দ্রুত বিস্তার লাভ করতে পারে।
আফ্রিকা সিডিসি জানিয়েছে, ইবোলা একটি অত্যন্ত প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল, দূষিত বস্তু কিংবা মৃতদেহের সংস্পর্শে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই জনগণকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au