বাংলাদেশ

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরা করে নদী–ডোবায় ফেলেছেন স্ত্রী: পুলিশ

  • 6:44 pm - May 16, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
অভিযুক্ত আসমা আক্তারকে আটক করেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ মে- শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন সরদার নামে এক ব্যক্তিকে হত্যার পর তাঁর মরদেহ টুকরা করে নদী ও ডোবায় ফেলে দেওয়ার অভিযোগে স্ত্রী আসমা আক্তারকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত মঙ্গলবার পারিবারিক কলহের জেরে স্বামী জিয়া উদ্দিনকে হত্যা করেন আসমা আক্তার। পরে মরদেহ টুকরা করে হাত-পা আলাদা করেন এবং মাংস কেটে বিভিন্ন স্থানে ফেলে দেন। কিছু অংশ পদ্মা নদীতে এবং কিছু অংশ সড়কের পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়। মরদেহের কিছু অংশ একটি ড্রামে ভরে অন্য একটি বাসার ফ্রিজে রাখার চেষ্টা করলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দিলে বিষয়টি পুলিশের নজরে আসে।

শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, শুক্রবার রাতে আসমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে নিহতের মাথাসহ বিভিন্ন হাড় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও লোহার রডও জব্দ করেছে পুলিশ।

নিহত জিয়া উদ্দিন সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার আবদুর রাজ্জাক সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। প্রায় আট বছর আগে পিরোজপুরের মেয়ে আসমা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে জিয়া ও আসমার সম্পর্ক গড়ে ওঠে। তখন দুজনেই আলাদা সংসারে ছিলেন এবং উভয়েরই দুটি করে সন্তান ছিল। পরে আগের সংসার ছেড়ে তাঁরা একসঙ্গে নতুন জীবন শুরু করেন। গত বছরের মে মাসে জিয়া মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এরপর থেকে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ ও ঝগড়া চলছিল বলে জানা গেছে।

নিহতের চাচাতো ভাই শাহাদাত হোসেন বলেন, পরিবারের সঙ্গে আসমার তেমন যোগাযোগ ছিল না। দেশে ফেরার পর জিয়া পাশের গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন। কোরবানির ঈদের পর আবার মালয়েশিয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। তার আগেই এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au