বিশ্ব

ইসলামাবাদকে কঠোর সতর্কবার্তা ভারত সেনাপ্রধানের

  • 3:09 am - May 17, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
ইসলামাবাদকে কঠোর সতর্কবার্তা ভারত সেনাপ্রধানের । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে-  সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে আবারও কড়া বার্তা দিয়েছে ভারত। দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও সহায়তা দেওয়া অব্যাহত রাখে, তাহলে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে তারা “ভূগোলের অংশ” হয়ে টিকে থাকবে, নাকি “ইতিহাসের পাতায়” বিলীন হবে।

শনিবার দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। সেখানে সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার সৃষ্টি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হয়ে যেতে চায়।”

তার এই বক্তব্যে পাকিস্তানের প্রতি কঠোর রাজনৈতিক ও সামরিক বার্তা স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে তিনি ভারতের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানও পুনর্ব্যক্ত করেন।

ভারতের দাবি অনুযায়ী, গত বছরের ৭ মে কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ শুরু করা হয়। নয়াদিল্লির ভাষ্য ছিল, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন “সন্ত্রাসী অবকাঠামো” লক্ষ্য করে ভারতীয় বাহিনী নির্ভুল হামলা চালায়।

এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সীমান্তজুড়ে সামরিক অভিযান শুরু করে। দুই দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা ধরে উত্তেজনাপূর্ণ সামরিক সংঘাত চলার পর গত ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সাম্প্রতিক মাসগুলোতে কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ এবং সন্ত্রাসবাদ নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ভারতের সেনাপ্রধানের এই মন্তব্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au