অস্ট্রেলিয়া

সিডনিতে অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে রহস্যজনক মৃত্যু

তদন্তে নেমেছে পুলিশ

  • 9:46 pm - May 17, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের ক্যাসেল হিলে একটি অ্যাপার্টমেন্ট ভবনের বারান্দা থেকে পড়ে ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে-  অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের ক্যাসেল হিলে একটি অ্যাপার্টমেন্ট ভবনের বারান্দা থেকে পড়ে ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটিকে ‘সন্দেহজনক’ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

রোববার (১৭ মে) ভোর আনুমানিক ২টা ৪০ মিনিটে ক্রেন রোডের একটি ইউনিট থেকে এক ব্যক্তির চিৎকার শোনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা বিভাগ। সেখানে গিয়ে নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের প্যারামেডিকরা ভবনের নিচের বাগান এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।

তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়। এখনো আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনার পর পুরো এলাকাকে অপরাধস্থল ঘোষণা করেছে পুলিশ। তদন্তে নেমেছে দ্য হিলস পুলিশ এরিয়া কমান্ড ও নর্থ ওয়েস্ট মেট্রোপলিটন রিজিয়নের গোয়েন্দারা। ‘স্ট্রাইক ফোর্স সানবাখ’-এর অধীনে এ তদন্ত পরিচালনা করা হচ্ছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের এই প্রাথমিক পর্যায়ে মৃত্যুর ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে করোনারের কাছেও একটি প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au