অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় পা হারালেন নারী এমপি, হামলাকারী পারিবারিক বন্ধু
অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…
মেলবোর্ন, ১৭ মে- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩২তম বার সফলভাবে আরোহণ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের অভিজ্ঞ পর্বতারোহী কামি রিতা শেরপা। ৫৬ বছর বয়সী এই শেরপা আবারও নিজেরই আগের রেকর্ড ভেঙে ইতিহাসে জায়গা করে নিলেন।
স্থানীয় সময় রবিবার সকাল ১০টা ১২ মিনিটে তিনি ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় পৌঁছান বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ।
পর্বতারোহীদের গাইড বা শেরপা হিসেবে কাজ করা কামি রিতার পেশাগত জীবনের বড় অংশজুড়ে রয়েছে হিমালয়ের এই শৃঙ্গ। বিশ্বের বিভিন্ন দেশের আরোহীদের নিরাপদে এভারেস্টে পৌঁছে দেওয়াই তার মূল কাজ।
নেপালের পর্যটন বিভাগ এক বিবৃতিতে এই অর্জনকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করে তাকে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি দেশের পর্বত পর্যটন শিল্পে তার অবদানকেও বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
১৯৯৪ সালে প্রথমবার এভারেস্টে ওঠেন কামি রিতা শেরপা। এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি একাধিকবার শৃঙ্গ জয় করেছেন। ২০১৪, ২০১৫ ও ২০২০ সাল ছাড়া প্রায় প্রতিটি মৌসুমেই তার এভারেস্ট অভিযাত্রা অব্যাহত ছিল।
এভারেস্টে সর্বাধিকবার আরোহণের ক্ষেত্রে বিদেশি পর্বতারোহীদের মধ্যেও বিভিন্ন রেকর্ড রয়েছে। তবে শেরপা গাইডদের মধ্যে কামি রিতার ৩২ বারের এই অর্জন এখন পর্যন্ত সর্বোচ্চ।
নেপালের সোলুখুম্বু জেলার থামে গ্রামে জন্ম নেওয়া কামি রিতার জীবন জুড়ে রয়েছে পর্বতারোহণের ইতিহাস। একই অঞ্চলে জন্মেছিলেন কিংবদন্তি তেনজিং নোরগে, যিনি ১৯৫৩ সালে এডমন্ড হিলারির সঙ্গে প্রথম এভারেস্ট জয় করেছিলেন।
নেপাল সরকার চলতি মৌসুমে এভারেস্টে আরোহণের জন্য শত শত অনুমতি দিলেও কঠিন আবহাওয়া ও দুর্ঘটনার ঝুঁকির কারণে এখনো পর্বতে প্রাণহানির ঘটনাও ঘটছে বলে জানানো হয়েছে।
সুত্রঃ রয়টার্স।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au