বাংলাদেশ

১১৬টি জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিলো সিআইডি

  • 2:05 am - May 18, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
১১৬টি জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিলো সিআইডি । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মে-  বাংলাদেশে অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে তালিকা জমা দিয়েছে সংস্থাটি।

রোববার সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তারের পর তদন্তের অংশ হিসেবে এসব ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে।

সিআইডি প্রধান বলেন, গত ১ মে থেকে ১৭ মে পর্যন্ত পরিচালিত সাইবার পেট্রোলিং ও ডিজিটাল নজরদারির মাধ্যমে জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর তথ্য সংগ্রহ করা হয়। পরে সেগুলো বন্ধ বা ডাউন করার জন্য বিটিআরসির কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অনলাইন জুয়া এখন শুধু অবৈধ বিনোদন নয়, বরং এটি অর্থপাচার, প্রতারণা ও সাইবার অপরাধের বড় একটি মাধ্যম হয়ে উঠছে। এ কারণে সিআইডি নিয়মিত সাইবার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার হওয়া চক্রটি বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ও জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করছিল। তদন্তে আরও অনেক ব্যক্তি ও নেটওয়ার্কের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

সিআইডি জানিয়েছে, পুরো চক্রের সদস্যদের শনাক্ত করা, আর্থিক লেনদেনের উৎস অনুসন্ধান এবং আন্তর্জাতিক সংযোগ খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি অনলাইন জুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

এই শাখার আরও খবর

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের পেছনে কারণ কি?

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে বাংলাদেশের সম্ভাব্য অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিন দেশের এই প্রতিরক্ষা…

পরিকল্পনা করে বাংলা ভাষা বিকৃত করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের আগের তৃণমূল সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ও বাংলা ভাষার পাঠ্যক্রমে পরিকল্পিতভাবে পরিবর্তন আনা হয়েছিল বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলা…

ইয়াবার গল্প পেরিয়ে সামনে কোটি টাকার জমি, খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের যোগসাজশ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় চারজনকে হত্যার ঘটনায় তদন্তের গতিপথে নতুন একটি সম্ভাব্য কারণ সামনে এসেছে। নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি ও জমি দখলের চেষ্টা থেকেই…

জার্মানিতে ড্রোন হামলায় রুশ কূটনীতিকদের তলব ইইউর

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঘটনার পর ইইউর কয়েকটি সদস্য দেশ নিজ নিজ দেশে রাশিয়ার…

ওয়াসার সাড়ে ৪ হাজার কোটির প্রকল্প সাড়ে ১৬ হাজার কোটি, নেপথ্যে আসিফ?

ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে ৪ হাজার ৫৯৭ কোটি টাকা থেকে ১৬ হাজার ১৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রকল্পের ব্যয়…

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস নতুন মামলায় গ্রেপ্তার, জামিন নামঞ্জুর

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ঢাকার উত্তরা পশ্চিম থানার একটি ফ্ল্যাটসংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au