মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন
সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…
মেলবোর্ন, ১৮ মে- খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক হিন্দু ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।
রোববার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের অনূষ্কা ফার্মেসির মালিক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রথমে ঘরের বেড়ার নিচের অংশে মাটি সরিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। টের পেয়ে পরিবারের সদস্যরা জেগে উঠলে তারা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জায়গীরমহল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভোর আনুমানিক ৫টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ সময় ভবতোষ মৃধার স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে পরিবার জানিয়েছে।
নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, কয়েকদিন ধরে এলাকায় চুরির আশঙ্কা ছিল। এর আগেও বাড়ির আশপাশে সন্দেহজনক লোকজন দেখা গিয়েছিল। গতরাতেও শব্দ পেয়ে তারা টের পান, কিন্তু মুহূর্তের মধ্যে হামলাকারীরা স্বামীকে কোপাতে শুরু করে।
তিনি বলেন, তাদের চোখের সামনে স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর একাংশ মনে করছে, সাম্প্রতিক সময়ে এ ধরনের সহিংস ঘটনায় সংখ্যালঘু পরিবারগুলো আরও বেশি আতঙ্কের মধ্যে রয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এর পেছনে অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা বা পরিকল্পিত কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au