বিনোদন

অকল্যান্ড মাতালেন সংগীততারকা সিঁথি সাহা

হাউসফুল কনসার্টে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করলেন জনপ্রিয় এই শিল্পী

  • 10:07 pm - May 18, 2026
  • পঠিত হয়েছে:২৮১ বার
নিউজিল্যান্ডের অকল্যান্ডে হাউসফুল কনসার্টে গান পরিবেশন করছেন সিঁথি সাহা। ছবি: Facebook

মেলবোর্ন, ১৮ মে: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা গত ১৬ মে নিউজিল্যান্ডের অকল্যান্ডে এক জমজমাট কনসার্টে পারফর্ম করে প্রবাসী বাংলা সংগীতপ্রেমীদের মাতিয়ে তুলেছেন। হাউসফুল পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর জনপ্রিয় গানগুলোতে দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে ওঠেন।

কনসার্টজুড়ে ছিল উচ্ছ্বাস, করতালি আর দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আধুনিক গান, লোকসংগীত এবং শ্রোতাপ্রিয় বিভিন্ন পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে তাঁর জনপ্রিয় কিছু গানে দর্শকরা একসঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়ে তৈরি করেন অন্যরকম এক আবেগঘন পরিবেশ।

প্রবাসী দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অকল্যান্ডের সংগীতানুষ্ঠান। ছবি: Facebook

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত বাংলা গানের আয়োজন অকল্যান্ডের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই সিঁথি সাহার প্রাণবন্ত পরিবেশনা ও দর্শকদের সঙ্গে আন্তরিক যোগাযোগের প্রশংসা করেন।

একজন দর্শক মন্তব্য করেন, দিদি, আজকের পারফরম্যান্স ছিল সত্যিই অসাধারণ! আপনার প্রাণবন্ত উপস্থাপনা, মুগ্ধকর কণ্ঠ আর অনন্য প্রতিভা পুরো সন্ধ্যাটিকে করে তুলেছিল আরও বেশি বিশেষ ও স্মরণীয়। দর্শকদের হৃদয়ে আপনি আজও একইভাবে ভালোবাসা আর মুগ্ধতা ছড়িয়ে দিলেন।

অনুষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে সিঁথি সাহা ওটিএন বাংলাকে বলেন, “কনসার্টটি ছিল সম্পূর্ণ হাউসফুল এবং অত্যন্ত সফল। দর্শকদের সাড়া সত্যিই ছিল অভূতপূর্ব ও হৃদয়ছোঁয়া।”

তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের অকুণ্ঠ ভালোবাসা, উচ্ছ্বাস এবং আন্তরিক সমর্থন তাঁর পারফরম্যান্সকে আরও অনুপ্রাণিত করেছে এবং পুরো পরিবেশকে এক অনন্য আবেগময় অভিজ্ঞতায় রূপ দিয়েছে।

শিল্পীও দর্শকদের ভালোবাসায় আপ্লুত হয়ে আয়োজকদের ধন্যবাদ জানান সিঁথি সাহা।

এই শাখার আরও খবর

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au