বাংলাদেশ

জাতীয় সংগীত চলাকালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

  • 2:29 am - May 20, 2026
  • পঠিত হয়েছে:২৪২ বার
জাতীয় সংগীত চলাকালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে-  শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের সময় এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তীব্র আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আন্তঃইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। হামলার শিকার সৈয়দ আব্দুল হাদি জিল্লু সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের সময় চেয়ারম্যান আব্দুল হাদি অতিথিদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারি, তার ছেলে সিয়ামসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলার ঘটনায় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং সাময়িকভাবে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু অভিযোগ করে বলেন, “জাতীয় সংগীত চলাকালে হঠাৎ করে আমার ওপর হামলা চালানো হয়। আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এতে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযুক্ত জসিম বেপারি অবশ্য ঘটনার সত্যতা স্বীকার করলেও দাবি করেন, স্কুলের জমি তাদের পূর্বপুরুষদের দান করা। তার ভাষ্য, “এখন আমাদের দল ক্ষমতায়। তাই অনুষ্ঠানেও আমাদের লোকজনের অংশগ্রহণ থাকা উচিত। ক্ষোভ থেকেই আমি সেখানে গিয়েছিলাম।” তবে তিনি দাবি করেন, শেষ পর্যন্ত কাউকে আঘাত করেননি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে পুনরায় অনুষ্ঠান চালুর ব্যবস্থা নেয়। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au