বাংলাদেশ

হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল জারি

  • 2:18 pm - May 20, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
হাইকোর্ট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে- দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত জানতে চেয়েছেন, হামে মারা যাওয়া শিশুদের প্রত্যেক পরিবারের জন্য কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না।

একই সঙ্গে দেশে হাম ও জলাতঙ্কের টিকার প্রাপ্যতা, পর্যাপ্ততা এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’-এর পক্ষে গত ১০ মে রিট আবেদনটি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

রিট আবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে দেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব শুরু হয় এবং এ পর্যন্ত পাঁচ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এতে বলা হয়, টিকা সংকট এবং চিকিৎসা ব্যবস্থার দুর্বলতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

আবেদনে অভিযোগ করা হয়েছে, ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের প্রচলিত ব্যবস্থা বাদ দিয়ে বিগত অন্তর্বর্তী সরকার উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করায় দেশে টিকার তীব্র সংকট তৈরি হয়। এ বিষয়ে ইউনিসেফ তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে একাধিকবার সতর্ক করলেও তা গুরুত্ব দেওয়া হয়নি বলে রিটে উল্লেখ করা হয়েছে।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আইসিইউ এবং শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা পিআইসিইউ সুবিধার অভাবে বহু শিশু প্রয়োজনীয় চিকিৎসা পায়নি বলেও অভিযোগ করা হয়েছে। সময়মতো চিকিৎসা ও টিকা নিশ্চিত করা গেলে অনেক শিশুর প্রাণ রক্ষা করা সম্ভব হতো বলেও রিট আবেদনে উল্লেখ করা হয়।

আদালতের এ আদেশের ফলে দেশের টিকা ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। একই সঙ্গে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au