বাংলাদেশ

‘ইমো’ আইডিতে কুরআন অবমাননার অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

  • 4:17 pm - May 21, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
‘ইমো’ আইডিতে কুরআন অবমাননার অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মে- ময়মনসিংহের গৌরীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কুরআন অবমাননার কথিত অভিযোগে শাওন চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার  ভোরে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাওন চন্দ্র দাস গৌরীপুর উপজেলার মাঝিপাড়া গ্রামের সাধন চন্দ্র দাসের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজে স্নাতক (অনার্স) পর্যায়ে অধ্যয়নরত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্ত শাওন চন্দ্র দাস পবিত্র আল-কুরআনের ওপর পা রেখে একটি ছবি তুলে তাঁর ব্যক্তিগত ‘ইমো’ আইডিতে প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গৌরীপুর পৌরসভার মডেল মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে উত্তেজিত কিছু লোক অভিযুক্তের বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালালে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেয়।

পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গৌরীপুর থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য আইনগত কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au