বাংলাদেশ

মা-বাবা হারিয়ে অসহায় তিন প্রতিবন্ধী ভাই, দু’মুঠো ভাতের জন্য চলছে সংগ্রাম

পটুয়াখালীর বাউফলের চাদকাঠী গ্রামের তিন ভাই জন্ম থেকেই প্রতিবন্ধী। বাবা মারা যাওয়ার পর অসুস্থ মা সন্তানদের আগলে রেখেছিলেন। কিন্তু লিভার ও কিডনি জটিলতায় তিনিও মারা যাওয়ার পর এখন পুরোপুরি অসহায় হয়ে পড়েছে পরিবারটি।

  • 8:52 pm - May 21, 2026
  • পঠিত হয়েছে:২৯১ বার
বাবা-মায়ের মৃত্যুর পর এখন খাবার ও চিকিৎসার জন্য মানবিক সহায়তার অপেক্ষায় তিন ভাই। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ২১ মে: পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম চাদকাঠী। সেই গ্রামের দাসনগর এলাকায় লুকিয়ে আছে এক নিঃশব্দ কান্নার গল্প।
একটি গল্প… তিন অসহায় ভাইয়ের জীবনসংগ্রামের গল্প। একটি গল্প… হারানোর বেদনা আর একাকিত্বের গভীর অন্ধকারের গল্প। একই মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন তিন ভাই — রিপন দাস, সাধন দাস ও নিদু দাস।
কিন্তু জন্মের পর থেকেই কেউই স্বাভাবিক জীবন পাননি। একজন দৃষ্টিপ্রতিবন্ধী, আর দুইজন বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী।

তবুও বাবা রতন চন্দ্র দাস আর মা সরস্বতী রানী সীমাহীন কষ্টের মধ্যেও সন্তানদের বাঁচিয়ে রাখতে লড়াই করে গেছেন। চরম দারিদ্র্যের মধ্যেও ভালোবাসা আর মায়া দিয়ে আগলে রেখেছিলেন সন্তানদের।

মায়ের মৃত্যুর পর, একটি ছোট্ট ঘরে নিঃশব্দে বসে আছে তিন অসহায় ভাই, নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা। ছবি: ওটিএন বাংলা

কিন্তু সেই লড়াই থেমে যায় গত বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রতন চন্দ্র দাস মারা যান। এরপর অসুস্থ শরীর নিয়েও তিন সন্তানকে বাঁচিয়ে রাখতে শেষ পর্যন্ত সংগ্রাম করে গেছেন মা সরস্বতী রানী।

কিন্তু ভাগ্য যেন আরও নিষ্ঠুর হয়ে ওঠে। লিভার ও কিডনির জটিলতায় বিনা চিকিৎসায় গত মঙ্গলবার মারা যান তিন ভাইয়ের শেষ আশ্রয়… তাদের মা।

আজ এই পৃথিবীতে তিন ভাইয়ের আপন বলতে আর কেউ নেই। নেই মাথার ওপর কোনো অভিভাবক… নেই দেখভালের মানুষ। দৃষ্টিপ্রতিবন্ধী সাধন দাস ঠিকমতো পথও চিনতে পারেন না। আর রিপন ও নিদু নিজেদের মনের কথাও কাউকে বলতে পারেন না। ক্ষুধা লাগলে শুধু অস্পষ্ট শব্দ করেন।
কখন খাবার জোটে… আর কখন জোটে না… সেটাও কেউ নিয়মিত খোঁজ নেয় না।

একটি ছোট্ট ঘরের ভেতরে তিনটি অসহায় মানুষ নিঃশব্দে বসে আছে। নেই ভবিষ্যতের নিশ্চয়তা… নেই চিকিৎসা… নেই খাবারের নিরাপত্তা। প্রতিটি দিন এখন তাদের কাছে বেঁচে থাকার নতুন এক যুদ্ধ।

চাদকাঠী গ্রামের মানুষজন বলছেন, বাবা-মা বেঁচে থাকতে অনেক কষ্ট হলেও সন্তানগুলো অন্তত নিরাপদ ছিল। এখন তারা পুরোপুরি অসহায়।

আপনি চাইলে এই তিন ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন। একটু সহানুভূতি… একটি সাহায্যের হাত…
হয়তো বদলে দিতে পারে তিনটি অসহায় জীবনের ভবিষ্যৎ।

তাদের সঙ্গে কথা বলতে যোগাযোগ করুন:
+৮৮০ ১৩৩৯-৩৩৩-২৮২৬

সাহায্য পাঠাতে বিকাশ ও নগদ:
+৮৮ ০১৭৭৩-৬৭৭০২২

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au