অস্ট্রেলিয়া

সিডনিতে স্কুলবাস দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি ৫ শিক্ষার্থী

  • 2:33 pm - May 22, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
সিডনিতে স্কুলবাস দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি ৫ শিক্ষার্থী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ মে- অস্ট্রেলিয়ার সিডনিতে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বড় ধরনের উদ্ধার অভিযান চালায় জরুরি সেবা বিভাগ।

বৃহস্পতিবার দুপুর একটার কিছু আগে সিডনির এরস্কিন পার্ক এলাকার এরস্কিন পার্ক রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ফায়ার সার্ভিস এবং নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে একটি গাছে ধাক্কা মারে। এতে বাসচালক, একজন শিক্ষক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪১ জন শিক্ষার্থী বাসের ভেতরে আটকা পড়েন।

উদ্ধারকর্মীরা দীর্ঘ চেষ্টা চালিয়ে বাসের ভেতরে আটকে পড়াদের বের করে আনেন। আহত বাসচালককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে আরও চিকিৎসা ও বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়েস্টমিড হাসপাতালে নেওয়া হয়।

আহত পাঁচ শিক্ষার্থীর বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বাসে থাকা শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা শারীরিকভাবে গুরুতর আহত না হলেও দুর্ঘটনার ধাক্কায় মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাদের নিজ নিজ বাসা কিংবা স্কুলে ফিরিয়ে নেওয়া হয়।

দুর্ঘটনার পর এরস্কিন পার্ক রোডের একটি লেন বন্ধ করে দেয় পুলিশ। ফলে এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au