বাংলাদেশ

ময়মনসিংহের জঙ্গলে পড়ে থাকা বাঁধা ও গলাকাটা লাশটি দিনাজপুরের কাউসার আলমের

  • 5:20 pm - May 22, 2026
  • পঠিত হয়েছে:৪৮৭ বার
ময়মনসিংহের জঙ্গলে পড়ে থাকা বাঁধা ও গলাকাটা লাশটি দিনাজপুরের কাউসার আলমের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ মে- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি জঙ্গল থেকে উদ্ধার হওয়া হাত বাঁধা ও গলাকাটা মরদেহটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি দিনাজপুরের বিরামপুর উপজেলার দেবীপুর গ্রামের কাউসার আলম (৪৪) বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২১ মে) সকালে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গফরগাঁও উপজেলায় গাছে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন একটি গাছের সঙ্গে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় এক ব্যক্তির ধড় দেখতে পান। নিহতের বিচ্ছিন্ন মাথাটি পড়ে ছিল মরদেহের পাশেই। পরে বিষয়টি পাগলা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে স্থানীয় কেউ নিহত ব্যক্তিকে শনাক্ত করতে না পারায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়। পরে আঙুলের ছাপ সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত কাউসার আলম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জামেদ আলীর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, পিবিআইয়ের সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কাউসার আলমকে হত্যা করে মরদেহ জঙ্গলের ভেতরে ফেলে রেখে যায়। তবে কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au