রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?
সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…
মেলবোর্ন, ২২ মে- আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম অধিবেশনে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’। বাংলাদেশভিত্তিক সংগঠন ‘ওয়ার্ল্ড লিংকআপ’-এর নির্মিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
বুধবার অধিবেশনের চতুর্থ দিনে ফোরামের ‘আরবান সিনেমা প্লেস’-এ চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড লিংকআপের গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী ফাইজা ফারহার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ চলচ্চিত্রটি উপস্থাপন করেন। এতে দেখানো হয়েছে, কীভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষা, নগর উন্নয়ন এবং টেকসই কমিউনিটি গড়ে তোলা সম্ভব। বিশেষ করে মানুষের বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে সেই বর্জ্যের বিপরীতে অর্থ প্রদানের ধারণাটি বিশ্বে নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অভিনব মডেলের কারণেই জাতিসংঘের মানব বসতি কর্মসূচি ইউএন-হ্যাবিট্যাট চলচ্চিত্রটিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেছে এবং বিশ্বব্যাপী এই ধারণা ছড়িয়ে দিতে আগ্রহ প্রকাশ করেছে।
প্রদর্শনীতে জাতিসংঘের হিউম্যান স্যাটেলমেন্টস বিভাগের প্রধান দিয়াগো অনেস্টিয়া ভি, ইউরোপীয় কমিশনের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান টম ডি গ্রোয়েবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া গ্রিস ও সৌদি আরবসহ পাঁচ দেশের মেয়র, দুই দেশের মন্ত্রী এবং এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও প্রদর্শনীতে অংশ নেন।
চলচ্চিত্র প্রদর্শনের পর অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের এই বর্জ্য ব্যবস্থাপনা মডেলের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং এটি নিজেদের দেশেও প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
১৭ মে শুরু হওয়া ছয়দিনব্যাপী ওয়ার্ল্ড আরবান ফোরামের এই অধিবেশন ২২ মে শেষ হবে। এতে বাংলাদেশের ওয়ার্ল্ড লিংকআপের সাত সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন মাসুম বিল্লাহ, আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au