বিশ্ব

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল সৌদি আরব

  • 11:29 pm - May 22, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২২ মে- ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে সৌদি আরব। পবিত্র হজ মৌসুম চলাকালে ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ না নিতে ট্রাম্প প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে রিয়াদ। সৌদি কর্তৃপক্ষের আশঙ্কা, এ সময় নতুন করে সংঘাত শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

বুধবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হজ চলাকালে সামরিক অভিযান শুরু হলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্যও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ওয়াশিংটনকে সতর্ক করেছে সৌদি আরব।

এ বছর হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখের বেশি মুসল্লির অংশ নেওয়ার কথা রয়েছে। ২৪ মে শুরু হয়ে ছয় দিনব্যাপী চলবে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশ। ইতোমধ্যে হজকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতি শুরু করেছে সৌদি সরকার।

সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মিত্র দেশও যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, হজের সময় কোনো সামরিক হামলা হলে ইরান পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে, যা পুরো উপসাগরীয় অঞ্চলকে সংঘাতের মুখে ঠেলে দেবে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এসব আলোচনায় উপসাগরীয় নেতারা সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, ইয়েমেন সংকট এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য ইতোমধ্যেই অস্থির অবস্থার মধ্যে রয়েছে। এর মধ্যে হজ মৌসুমে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নতুন কোনো সামরিক অভিযানের ঘোষণা না দিলেও, ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটনের কূটনৈতিক ও সামরিক তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au