বাংলাদেশ

সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠায় ৮ দফা দাবিতে ঐক্যের ডাক ভোলার

  • 3:45 am - May 23, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার
পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা সংখ্যালঘু অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে সংখ্যালঘু নির্যাতন, বৈষম্য ও নিরাপত্তাহীনতার অবসান হয়নি। এ পরিস্থিতি পরিবর্তনে সবাইকে সংগঠিতভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২২ মে) সকালে সিলেট নগরীর শিববাড়ী জৈনপুরস্থ শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, পূজা উদযাপন পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সমমর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বিচারহীনতার সংস্কৃতি ও সংখ্যালঘু সুরক্ষা আইন না থাকায় এখনো অনেক মানুষ ভয়ের মধ্যে জীবনযাপন করছেন।

তিনি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, জনসংখ্যার অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়নসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সম্মেলনে পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দিপংকর দাস সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য-সচিব নিখিল মালাকার। উদ্বোধনী বক্তব্য দেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কুমার কর এবং মহানগরের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নন্দন চন্দ্র পাল।

সম্মেলনে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন রিয়া রায় মিতু।

পরে কাউন্সিলের মাধ্যমে দিপংকর দাসকে সভাপতি ও নিখিল মালাকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট দক্ষিণ সুরমা থানা কমিটি গঠন করা হয়।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au