বিশ্ব

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধানের পদ ছাড়ছেন তুলসি গ্যাবার্ড

স্বামীর ক্যানসার চিকিৎসার পাশে থাকতে পদত্যাগের ঘোষণা, তবে হোয়াইট হাউসের সঙ্গে মতবিরোধের অভিযোগও উঠেছে

  • 10:09 am - May 23, 2026
  • পঠিত হয়েছে:২৫৯ বার
স্বামীর হাড়ের ক্যানসার চিকিৎসার পাশে থাকতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তুলসি গ্যাবার্ড। ছবি: Gage Skidmore, CC

মেলবোর্ন, ২৩ মে:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা পরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসি গ্যাবার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে তিনি জানান, স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যানসার ধরা পড়ায় তার পাশে থাকতে তিনি দায়িত্ব ছাড়ছেন।

গ্যাবার্ড জানান, “আমি বিবেকের তাড়নায় তাকে এই লড়াই একা মোকাবিলা করতে বলতে পারি না, যখন আমি এত সময়সাপেক্ষ ও দায়িত্বপূর্ণ পদে রয়েছি।” তার পদত্যাগ আগামী ৩০ জুন থেকে কার্যকর হবে।

পদত্যাগের পর প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে গ্যাবার্ডের প্রশংসা করে বলেন, তিনি দায়িত্বে “চমৎকার কাজ” করেছেন। একই সঙ্গে তিনি জানান, প্রধান উপপরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, দায়িত্ব পালনে তুলসি গ্যাবার্ড “চমৎকার কাজ” করেছেন।

তবে গ্যাবার্ডের বিদায় ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। রয়টার্সকে দেওয়া একাধিক সূত্রের দাবি, হোয়াইট হাউস দীর্ঘদিন ধরেই তার ওপর অসন্তুষ্ট ছিল এবং শেষ পর্যন্ত তাকে কার্যত পদ ছাড়তে বাধ্য করা হয়েছে।

এর আগে ইরান ইস্যুতে ট্রাম্প ও গ্যাবার্ডের অবস্থানের পার্থক্য প্রকাশ্যে আসে। মার্চ মাসে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে গ্যাবার্ড তার চেয়ে “নরম অবস্থানে” ছিলেন। এছাড়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সামরিক অভিযান, ইরান যুদ্ধ এবং কিউবা ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো থেকেও তাকে দূরে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, গ্যাবার্ডের নেতৃত্বাধীন “ডিরেক্টরস ইনিশিয়েটিভস গ্রুপ” নিয়ে প্রশাসনের ভেতরে বিতর্ক ছিল। এই টাস্কফোর্স জন এফ কেনেডি হত্যাকাণ্ড-সংক্রান্ত নথি প্রকাশ, নির্বাচনী মেশিনের নিরাপত্তা তদন্ত এবং কোভিড-১৯-এর উৎস অনুসন্ধানের মতো কর্মকাণ্ডে যুক্ত ছিল।

ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসি গ্যাবার্ড।

এছাড়া গত আগস্টে বিদেশে গোপন দায়িত্বে থাকা এক গোয়েন্দা কর্মকর্তার পরিচয় ফাঁসের ঘটনায় ৩৭ জন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করাও হোয়াইট হাউসের সঙ্গে তার দূরত্ব বাড়িয়েছে বলে জানা গেছে।

মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর Mark Warner বলেছেন, জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি এখন অতিরিক্ত রাজনৈতিক হয়ে পড়েছে। তার মতে, এই পদে একজন স্বাধীন ও অভিজ্ঞ গোয়েন্দা পেশাজীবীর প্রয়োজন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গ্যাবার্ড হলেন চতুর্থ মন্ত্রিসভার সদস্য যিনি প্রশাসন ছেড়ে যাচ্ছেন।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au