বিশ্ব

চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০

  • 8:17 pm - May 23, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
উত্তর চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে- উত্তর চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় আরও বহু শ্রমিক আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে কিনইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লাখনিতে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং দুই শতাধিক শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা আটজন বলা হলেও পরে তা দ্রুত বেড়ে ৯০ জনে পৌঁছায়। মৃতের সংখ্যা হঠাৎ এত বেড়ে যাওয়ার বিষয়ে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি চীনা কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আহতদের চিকিৎসা, উদ্ধার অভিযান এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী লি ছিয়াংও দ্রুত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়ে সময়মতো সঠিক তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছেন।

স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এখনো উদ্ধারকাজ চলমান রয়েছে এবং বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় খনির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে আটক করেছে কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, এটি গত এক দশকে চীনের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনাগুলোর একটি। যদিও ২০০০ সালের পর থেকে দেশটিতে খনি নিরাপত্তা জোরদারে কঠোর নীতিমালা চালু করা হয়েছিল, তারপরও বড় ধরনের দুর্ঘটনা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au