ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা
মেলবোর্ন, ২৪ মে- ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার কর্মীদের হেনস্তা ও…
মেলবোর্ন, ২৩ মে- দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এই তথ্য।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল। এছাড়া একই সময়ে নতুন করে ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসের বেশি সময়ে হামের উপসর্গে মারা গেছে ৪২৬ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৬ শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশালে দুই এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে মারা যাওয়া এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টি, টিকার কার্যকারিতা কমে যাওয়া এবং দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তারা শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টি ও টিকাদান কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au