বিশ্ব

ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের

  • 9:31 pm - May 23, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
পুতিন।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে- পূর্ব ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে প্রাণঘাতী হামলার অভিযোগ তুলে ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বেসামরিক স্থাপনায় হামলার জবাব দিতে রুশ সামরিক বাহিনীকে পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার দাবি, লুহানস্ক অঞ্চলের স্টারোবিলস্ক শহরে রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রুশ-সমর্থিত স্থানীয় প্রশাসন।

ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, তিন ধাপে মোট ১৬টি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়। তিনি বলেন, হামলার আশপাশে কোনো সামরিক স্থাপনা, গোয়েন্দা কার্যালয় বা সামরিক সংশ্লিষ্ট অবকাঠামো ছিল না। তাই এটি সরাসরি বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত বলে দাবি করেন তিনি।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা স্টারোবিলস্কে রাশিয়ার অভিজাত ‘রুবিকন’ ড্রোন ইউনিটের সদর দপ্তরে হামলা চালিয়েছে। যদিও রাশিয়া যে ছাত্রাবাসে হামলার অভিযোগ তুলেছে সেটিই লক্ষ্যবস্তু ছিল কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কিয়েভ।

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, রুবিকন ইউনিট দীর্ঘদিন ধরে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আসছে। আন্তর্জাতিক মানবিক আইন মেনেই সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

এদিকে শনিবার ভোরে রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দরনগরী নভোরোসিস্কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি তেল ডিপোতে আগুন লাগার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। এছাড়া আনাপা শহরের কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার মধ্যে সাম্প্রতিক এই হামলা ও পাল্টা হুঁশিয়ারি দুই দেশের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au