বিশ্ব

অপারেশন থিয়েটারে নারী রোগীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

  • 1:39 am - May 24, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মে- ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে চিকিৎসাধীন নারী রোগীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনার পর হাসপাতালটি সিলগালা করা হয়েছে এবং অভিযুক্ত চিকিৎসকের মেডিকেল লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, লখনউয়ের ইন্দৌরাবাগ এলাকায় অবস্থিত তেজাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, গত ২১ মে চিকিৎসার সময় হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে তাকে ধর্ষণ করেন চিকিৎসক বিজয় কুমার গিরি।

ঘটনার পর ভুক্তভোগী পক্ষ বকশি কা তালাব থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। পরে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা এবং তপশিলি জাতি ও উপজাতি আইনের আওতায় মামলা করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত ও আলামত সংগ্রহের পর অভিযুক্ত চিকিৎসককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার সময় ব্যবহৃত পোশাকও জব্দ করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

এ ঘটনায় হাসপাতালের পরিচালককেও হেফাজতে নেওয়া হয়েছে। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তেজাস হাসপাতাল সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিল এবং ভবিষ্যতে যেন তিনি চিকিৎসা পেশায় ফিরতে না পারেন, সে জন্য তার ডিগ্রি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au