মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন
সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…
মেলবোর্ন, ২৪ মে- মানিকগঞ্জের সিংগাইরে মাত্র ২০ টাকা বকেয়া চাওয়াকে কেন্দ্র করে এক পান ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মন্টপ মাছ বাজার এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) রংপুর জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকার সাভারের মধ্যেপাড়া এলাকায় বসবাস করছিলেন। জীবিকার তাগিদে তিনি জয়মন্টপ মাছ বাজারে ছোট একটি পান দোকান চালাতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ইশা মোল্লা নামে এক ব্যক্তি শ্রীবাস চন্দ্র সাহার দোকান থেকে ৩০ টাকার পান কেনেন। পরে তিনি ১০ টাকা পরিশোধ করে বাকি ২০ টাকা পরে দেওয়ার কথা বলেন। এ সময় শ্রীবাস চন্দ্র সাহা বাকি টাকা চাইলে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে পান ব্যবসায়ীর ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইশা মোল্লা প্রথমে শ্রীবাস চন্দ্র সাহার গলা চেপে ধরেন এবং পরে তাকে অণ্ডকোষে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেছেন বাজারের ব্যবসায়ীরা।
নিহত শ্রীবাস চন্দ্র সাহার সহকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ছোট্ট পান দোকানটিই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। সামান্য ২০ টাকার জন্য একজন নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়ার ঘটনায় তারা ক্ষোভ ও শোক প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ ধরনের নৃশংস ঘটনা সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয়েরই প্রতিচ্ছবি।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, “একজন বৃদ্ধ মানুষ সারাদিন কষ্ট করে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মাত্র ২০ টাকার জন্য তাকে এভাবে মারধর করে হত্যা করা হবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি।”
অভিযুক্ত ইশা মোল্লা উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকার বাসিন্দা এবং আফাজউদ্দিন মোল্লার ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au